16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 সেপ্টেম্বর 2026 16:11 IST
হাইলাইট
  • OnePlus 13s এখন 16 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করে
  • OnePlus 13s ডুয়ার 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করে

OnePlus 13s is now available in India in 16GB RAM

Photo Credit: OnePlus

OnePlus 13s গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটি 12 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বাজারে এনেছিল কোম্পানি। তবে OnePlus এখন ফোনটির নতুন 16 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে, যা 512 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি 6.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকার ফলে হাতে ধরা অনেক সহজ। এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর, 4,400 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা, ও একঝাঁক AI ফিচার্সের সঙ্গে উপলব্ধ। 16 জিবি র‍্যাম যুক্ত হওয়ার কারণে এই ফোনে আরও উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।

OnePlus 13s নতুন 16 জিবি র‍্যাম অপশনের দাম 

OnePlus 13s মডেলের 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 68,999 টাকা রাখা হয়েছে। যদিও কোম্পানি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। এইচডিএফসি, ইন্ডাসইন্ড, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই, এবং কোটাকের ক্রেডিট কার্ডে করা পেমেন্টে ছাড় মিলবে। 

এই ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 54,999 টাকা ও 59,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোর ও Amazon থেকে বিক্রি হচ্ছে। ডিভাইসটি গ্রীন সিল্ক, ব্ল্যাক ভেলভেট, ও পিঙ্ক স্যাটিন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

OnePlus 13s স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 13এস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর রয়েছে। দ্বিতীয় ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার করেছে সংস্থা, যা 2x অপটিক্যাল জুম, f/2.0 অ্যাপারচার, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

OnePlus 13s-এর সামনে একটি 6.32-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে রয়েছে, যা ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1,600 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। এতে অ্যাকোয়া টাচ 2.0 প্রযুক্তি ও গ্লোভ মোড থাকার কারণে আঙুল ভেজা বা হাতে গ্লাভস পরা অবস্থাতেও স্ক্রিনের উপর টাচ কাজ করবে। 

Advertisement

OnePlus 13s ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 5,850mAh ব্যাটারি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে AI কল অ্যাসিস্ট্যান্ট, AI ট্রান্সলেশন, ও AI ভয়েসস্ক্রাইবের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রোডাক্টিভিটি টুলস আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact form factor
  • Flagship-grade CPU performance
  • Excellent primary camera
  • Some useful AI features
  • Long-lasting battery
  • Four years of Android OS upgrades
  • No bloatware
  • Bad
  • Telephoto camera performance
  • Lacks an ultrawide camera
 
KEY SPECS
Display 6.32-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5850mAh
OS Android 15
Resolution 1216x2640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.