OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 মার্চ 2026 19:42 IST
হাইলাইট
  • OnePlus 15T কম্প্যাক্ট 6.32 ইঞ্চি ডিসপ্লে পেলেও পারফরম্যান্সে তুখোড়
  • ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • এটি 165Hz ডিসপ্লে ও 7,500mAh ব্যাটারির সাথে এসেছে

OnePlus 15T is powered by Snapdragon 8 Elite Gen 5 chipset

Photo Credit: OnePlus

OnePlus 15T আজ লঞ্চ হল। স্মার্টফোনটি 6.32 ইঞ্চি ডিসপ্লে নিয়ে এসেছে। ফলে এটি ছোট সাইজ পছন্দ করা ব্যবহারকারীদের জন্য আদর্শ। তবে আকারে ছোট হলেও ফোনটি একেবারে পকেট ডাইনামাইট। নতুন ফ্ল্যাগশিপ মডেলে উচ্চমানের হার্ডওয়্যার ও সেরা প্রসেসর রয়েছে। সংস্থার দাবি, ছোট ফোন মানেই যে পারফরম্যান্স নিয়ে আপোস করতে হবে, OnePlus 15T সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এসেছে। এটি 165Hz স্ক্রিন, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 7,500mAh ব্যাটারি, 16 জিবি র‍্যাম, ও 100W ফাস্ট চার্জিং সহ একঝাঁক আকর্ষণীয় ফিচার্স অফার করে। চলুন নতুন ওয়ানপ্লাস ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

OnePlus 15T ডিসপ্লে

ওয়ানপ্লাস 15টি স্মার্টফোনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, HDR10+, 165 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60 থেকে 90, 120, 144, ও 165 হার্টজে রিফ্রেশ হবে। ব্রাইটনেস সর্বনিম্ন 1 নিটে নামানো যাবে। চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে TUV Rheinland-এর স্মার্ট আই প্রোটেকশন 5.0 এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

OnePlus 15T প্রসেসর ও ব্যাটারি

OnePlus 15T মডেলে Snapdragon 8 সিরিজের প্রসেসর ছাড়াও আরও দুই চিপ আছে, যার মধ্যে ফাস্ট টাচ রেসপন্স নিশ্চিত করতে একটি বিশেষ চিপ ব্যবহার হয়েছে। আর G2 চিপ কম সিগন্যাল এলাকায় Wi-Fi কানেকশন উন্নত করতে সাহায্য করে। ফোনে 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও 1 টিবি UFS 4.1 স্টোরেজে মিলবে। হ্যান্ডসেটের 7,500mAh ব্যাটারি 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং-এর পাশাপাশি 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 15T ক্যামেরা, OS ও অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা রয়েছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুম-যুক্ত একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সাথে 4K ও 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। OnePlus 15T-এর ফ্রেম IP66 + IP68 + IP69 + IP69K রেটিং পেয়েছে। ফলে এটি জল ও ধুলো থেকে সম্পুর্ণ সুরক্ষিত।

OnePlus 15T দাম

OnePlus 15T এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম চীনে 4,299 ইউয়ান (প্রায় 58,000 টাকা)। 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, 16 জিবি + 512 জিবি, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 67,000 টাকা), 4,599 ইউয়ান (প্রায় 63,000 টাকা), 5,199 ইউয়ান (প্রায় 71,000 টাকা), ও 5,699 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। ওয়ানপ্লাসের নতুন ফোন ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.32-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  2. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  3. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  4. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  6. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  7. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  8. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  9. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  10. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.