OnePlus 15T-এর পিছনে আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে, যা iPhone 17 Pro সিরিজের কথা মনে করাবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 700) মেইন ক্যামেরা ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ফোনটি OnePlus 13s-এর উত্তরসূরী হিসেবে এ দেশে OnePlus 15s নামে লঞ্চ হতে পারে।
ওয়ানপ্লাস একের পর এক বড় ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করছে। OnePlus 15T মডেলে 7,500mAh ব্যাটারি থাকতে পারে। পূর্বসূরী OnPlus 13T মডেলে 6,260mAh ব্যাটারি ছিল। আসন্ন ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার করতে পারে কোম্পানি।
OnePlus 15T চীনে 2026 সালের লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে৷ এটি ভারতে কিছুটা ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus 15s নামে আসতে পারে৷ আসন্ন ফোনটিতে আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার হতে পারে, যা পূর্বসূরি মডেলে নেই৷ ফোনের সামনে 6.31 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে পাওয়া যাবে৷
OnePlus বর্তমানে Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট চালিত একটি কম্প্যাক্ট ট্যাবের প্রোটোটাইপ মডেল পরীক্ষা করছে। এটি 2026 সালের প্রথমার্ধে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।