কেন বদলে গেল OnePlus 6T লঞ্চের দিন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অক্টোবর 2018 13:53 IST
হাইলাইট
  • 30 অক্টোবর নিউ ইয়র্কে OnePlus 6T লঞ্চ হওয়ার কথা ছিল
  • 6T। 30 অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে Apple
  • 29 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T

29 অক্টোবর সকাল 11 টায় শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট

আগামী 30 অক্টোবর নিউ ইয়র্কে OnePlus 6T লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ইভেন্টের দিন বদলে এবার 29 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T। 30 অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে Apple। Apple লঞ্চ ইভেন্টে OnePlus 6T লঞ্চ ঢাকা পড়ে যেতে পারে বলেই একদিন এগিয়ে নেওয়া হল OnePlus 6T লঞ্চ। প্রসঙ্গত নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হবে Apple লঞ্চ ইভেন্ট।

8 অক্টোবর OnePlus ঘোষনা করেছিল 30 অক্টোবর লঞ্চ হবে নতুন OnePlus 6T। নতুন দিল্লি ও ইউ ইয়র্কে একসাথে এক ইভেন্টে লঞ্চ হওয়ার কথা ছিল এই স্মার্টফোন। কিন্তু এই সপ্তাহে নতুন iPad ও Macbook Air লঞ্চ করার কথা ঘোষণা করে Apple। Apple জানিয়েছে 30 অক্টোবর নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হবে এই প্রোডাক্ট। এর পরেই OnePlus 6T লঞ্চ এক দিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় চিনের কোম্পানিটি।

“8 অক্টোবর OnePlus 6T লঞ্চের দিন ঘোষনার সময় আমরা মনে করেছিলাম একটু আগে থেকে জানালে সবার কাছে এই মেসেজ পৌঁছে যাবে। কিন্তু একই দিনে Apple লঞ্চ ইভেন্ট ঘোষনা করায় আমাদের OnePlus 6T লঞ্চের দিন বদল করতে হল।” বলে জানিয়েছেন OnePlus সিইও পিট লাও।

29 অক্টোবর সকাল 11 টায় শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট। তবে নতুন দিল্লির লঞ্চ ইভেন্টের সময় বদল করা হয়নি। আগামী 30 অক্টোবর রাত 8:30 মিনিটে ভারতে লঞ্চ হবে OnePlus 6T।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Pete Lau, OnePlus, OnePlus 6T
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.