কেন ছোট স্মার্টফোন তৈরী করে না OnePlus? জানালেন কোম্পানির সিইও

সম্প্রতি হাওয়াই দ্বীপে Qualcomm এর টেক সামিটে এক সাক্ষাৎকারে পিট জানিয়েছেন বাজারে ছোট ফোনের চাহিদা থাকার কারনেই OnePlus প্রিমিয়াম সেগমেন্টে ছোট মাপের স্মার্টফোন নিয়ে আসতে চায়।

কেন ছোট স্মার্টফোন তৈরী করে না OnePlus? জানালেন কোম্পানির সিইও

OnePlus সিইও পিট লাউ জানিয়েছেন OnePlus প্রিমিয়াম সেগমেন্টে ছোট মাপের স্মার্টফোন নিয়ে আসতে চায়

হাইলাইট
  • OnePlus প্রিমিয়াম সেগমেন্টে ছোট মাপের স্মার্টফোন নিয়ে আসতে চায়
  • ছোট ফোনে ছোট ব্যাটারি ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাক আপ সমস্যা হয়ে দাঁড়ায়
  • 30 দিনে কোম্পানির স্মার্টফোন বিক্রি বেড়েছে 249 শতাংশ
বিজ্ঞাপন

অক্টোবর মাসে OnePlus 6T লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে T-Mobile এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হবে এই স্মার্টফোন। সেই দেশে এই প্রথম কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে হাত মিলিয়ে স্মার্টফোন লঞ্চ করল OnePlus। মার্কিন মুলুকে OnePlus 6T লঞ্চের 30 দিনের মধ্যেই সেই দেশে বিক্রি 249 শতাংশ বিক্রি বেড়েছে। সম্প্রতি এই কথা জানিয়েছেন OnePlus সিইও পিট লাউ।

 

আরও পড়ুন: 10GB RAM সহ ভারতে এল নতুন OnePlus

সম্প্রতি হাওয়াই দ্বীপে Qualcomm এর টেক সামিটে এক সাক্ষাৎকারে পিট জানিয়েছেন বাজারে ছোট ফোনের চাহিদা থাকার কারনেই OnePlus প্রিমিয়াম সেগমেন্টে ছোট মাপের স্মার্টফোন নিয়ে আসতে চায়। যদিও ছোট ফোনে ছোট ব্যাটারি ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাক আপ এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই OnePlus 6T এর থেকে ছোট স্মার্টফোন লঞ্চ করলে ফোনের ব্যাটারি ব্যাক আপের সাথে আপোশ করতে হবে।

“ব্যাটারি সমস্যার সমাধান করলে আমরা নিঃসন্দেহে বাজারে ছোট স্মার্টফোন নিয়ে আসবো। গত কয়েক বছরে ব্যাটারি প্রযুক্ততে যুগান্তকারী পরিবর্তন আসেনি।” বলেন লাউ।

 

আরও পড়ুন:  পরবর্তী OnePlus ফোনে থাকবে এই চিপসেট

এছাড়াও এই সাক্ষাৎকারে OnePus সিইও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গত 30 দিনে কোম্পানির স্মার্টফোন বিক্রি বেড়েছে 249 শতাংশ। T-Mobile এর সাথে হাত মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus 6T লঞ্চ করে এই সাফল্য পেয়েছে চিনের কোম্পানিটি। সারা দেশে মোট 5,600 টি T-Mobile স্টোর থেকে OnePlus 6T বিক্রি হচ্ছে।

 

আরও পড়ুন:  ভারতে লঞ্চ হল থান্ডার পার্পেল OnePlus 6T

সম্প্রতি OnePlus জানিয়েছিল 2019 সালের গোড়ায় প্রথম 5G OnePlus স্মার্টফোন বাজারে আসবে। কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 মার্কিন ডলার বেশি দামে বাজারে আসবে OnePlus এর প্রথম 5G স্মার্টফোন।

কোম্পানির স্মার্টটিভি লঞ্চ প্রসঙ্গে OnePlus সিইও জানিয়েছেন, “আমরা এখনই স্মার্ট টিভি লঞ্চ করছি না। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা এই প্রোডাক্ট বাজারে আনবো।”

 

আরও পড়ুন: ভারতে কীভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে Apple?

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »