ভারতে কীভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে Apple?

ভারতে মাথা পিছু বার্ষিক গড় আয়ের পরিমান 2000 মার্কিন ডলার (প্রায় 1.44 লক্ষ টাকা)। সেই দেশে লেটেস্ট তিনটি iPhone মডেলের সবথেকে কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে।

ভারতে কীভাবে প্রাসঙ্গিকতা হারাচ্ছে Apple?
হাইলাইট
  • ভারতে মাথা পিছু বার্ষিক গড় আয়ের পরিমান 2000 মার্কিন ডলার
  • সবথেকে কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে
  • মোট iPhone এর অর্ধেকের বেশি কয়েক বছরের পুরনো মডেল
বিজ্ঞাপন

অনেকদিন ধরেই একটি iPhone কেনার কথা ভাবছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সামি আলম। কিন্তু দীপাবলীর সময় তিনি একটি OnePlus ফোন কিনে বসলেন। সারা দিন ফোনে বিভিন্ন টিভি সিরিজ, অনলাইন শপিং আর গেম খেলেন আলম। এই ধরনের গ্রাহক ভারতে Apple এর জন্য অদর্শ। কিন্তু iPhone কেনার স্বপ্ন থাকলেও কেন শেষ মুহুর্তে একটি OnePlus কেনার সিদ্ধান্ত নিলেন আলম?

ভারতে মাথা পিছু বার্ষিক গড় আয়ের পরিমান 2000 মার্কিন ডলার (প্রায় 1.44 লক্ষ টাকা)। সেই দেশে লেটেস্ট তিনটি iPhone মডেলের সবথেকে কম দামের iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে। এর অর্ধেক দামে ভারতে অন্যান্য কোম্পানির লেটেস্ট স্মার্টফোন বিক্রি হয়।

আর এই কারনেই ভারতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে কুপার্চিনোর কোম্পানিটি। গত বছর ভারতে মোট 30 লক্ষ iPhone বিক্রি হয়েছিল। এই বছর সেই সংখ্যাটি বেড়ে 20 লক্ষ হতে পারে। গত চার বছরে এই প্রথম ভারতে iPhone বিক্রি কমতে চলেছে।
ভারতে বিক্রি হওয়া মোট iPhone এর অর্ধেকের বেশি কয়েক বছরের পুরনো iPhone SE, iPhone 6 বা iPhone 6S এর মতো মডেলগুলি। ভারতে উৎসবের মরশুমের আগে iPhone বিক্রি রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল।

ভারতে প্রিমিয়াম সেগমেন্টে Samsung ও OnePlus এর কাছে ধারশায়ী হয়েছে মার্কিন টেক জায়েন্ট।

“আমি কখনও iPhone ব্যবহার করিনি। এইবার আমি একটি iPhone ব্যবহারের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু কেনার আগে ভেবে দেখলাম এতো দাম দিয়ে ফোন কেনার মানে হয় না” বলেন আলম। “এক লক্ষ টাকার নতুন iPhone এর থেকে টেকনোলজিতেও অনেক এগিয়ে আমার OnePlus।”

দাম ছাড়াও ভারতে আরও সমস্যার সম্মুখীন হচ্ছে Apple। সাম্রপ্তিত অতীতে ভারতে একাধিক অফিসার Apple ছেড়ে অন্যান্য কোম্পানিতে যোগ দিয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরী করলে কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। Apple প্রায় সব প্রোডাক্ট চিন থেকে আমদানি করে বিক্রি করে। তাই Apple প্রোডাক্টে দিতে হচ্ছে অতিরিক্ত শুল্ক। ইতিমধ্যেই ভারতে ফোন তৈরী শুরু করেছে Xiaomi, Samsung, Oppo।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »