14 মে ভারতীয় সময় রাত 8 টা 15 মিনিটে শুরু হবে OnePlus 7 লঞ্চ ইভেন্ট। একই সাথে ভারত, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
Photo Credit: Amazon/ OnePlus
OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনের লঞ্চের দিন ঘোষণা করল OnePlus
OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনের লঞ্চের দিন ঘোষণা করল OnePlus। 14 মে এই দুটি ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিয়টি। এর মধ্যে OnePlus 7 Pro ফোনে থাকবে 90 Hz রিফ্রেশ রেট এর ‘সুপার স্মুদ আর ভেরি স্ক্রিস্প' ডিসপ্লে। OnePlus 6T এর মতো OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে নচ থাকবে। তবে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। দুটি ফোনেই থাকবে Snapdragon 855 চিপসেট।
14 মে ভারতীয় সময় রাত 8 টা 15 মিনিটে শুরু হবে OnePlus লঞ্চ ইভেন্ট। একই সাথে ভারত, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
![]()
OnePlus 7
ছবি: OnLeaks/ PriceBaba
OnePlus সিইও দুটি নতুন সদ্মার্টফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে নিয়ে এলেও ইতিমধ্যেই ইন্টারনেটে এই দুই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।
OnePlus 7 ফোন থেকে 90Hz রিফ্রেশ রেট, 30W ফাস্ট চার্জ আর 5G সাপোর্ট বাদ যাচ্ছে। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট।
OnePlus 7 ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ এর মধ্যে থাকবে এই ফোনের সেলফি ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এখই ইভেন্টে লঞ্চ হবে OnePlus Bullets Wireless 2 ইয়ারবাড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy M47, Galaxy F70 Pro Appear on BIS Listing; India Launch May Be Imminent
Xiaomi 17 Max Launch Date Announced; Will Arrive This Week Along With Band 10 Pro, Xiaomi Ear Clip TWS