ট্রিপল রিয়ার ক্যামেরা আর পপ আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে OnePlus 7

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 15:58 IST
হাইলাইট
  • OnePlus 7 ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা
  • ফোনের উপরে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট

OnePlus 7 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: SlashLeaks

ক্রমশ এগিয়ে আসছে OnePlus 7 লঞ্চ। লঞ্চের আগে এই ফোনের কেস এর ছবি সামনে এল। এই ছবিতে OnePlus 7 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। এর আগেও একাধিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছিল। নতুন রিপোর্টে সেই খবর সস্ত্যি হওয়ার সম্ভাবনা জোরালো হল।

Slashleaks ওয়েবসাইটে প্রকাশিত নতুন ছবিতে লাল রঙের OnePlus 7 কেস এর ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে কেস এর ভিতরে OnePlus 7 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর ফোনের উপরে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের ডান দিনে থাকছে ভলুইম বাটন আর পাওয়ার বাটন। ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর USB Type-C পোর্ট।

Advertisement
OnePlus 7 ফোনের কেস
ছবি: Slashleaks

মে মাসে লঞ্চ হতে পারে নতুন OnePlus 7। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus ওয়্যারলেস ইয়ারবাড। ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। OnePlus 7 ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি বেজেল বীহিন ডিসপ্লে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.