লঞ্চের আগে সামনে এল OnePlus 7 Pro ফোনের একাধিক গুরুত্বপূর্ণ ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মে 2019 15:25 IST
হাইলাইট
  • 14 মে লঞ্চ হবে OnePlus 7 Pro
  • এই ফোনে থাকবে HDR10+ ডিসপ্লে আর UFS 3.0 সাপোর্ট
  • এই কথা জানিয়েছেন পিট লাউ

আগামী সপ্তাহে লঞ্চ হবে OnePlus 7 Pro

Photo Credit: Twitter/ Sudhanshu Ambhore

14 মে লঞ্চ হবে OnePlus 7 Pro। এই ফোনে থাকবে HDR10+ ডিসপ্লে আর UFS 3.0 সাপোর্ট। ইতিমধ্যেই এই ফোনে HDR 10+ ডিসপ্লে থাকার কথা জনিয়েছে OnePlus। সম্প্রতি কোম্পানির প্রধান পিট লাউ জানিয়েছেন OnePlus 7 Pro তে থাকছে UFS 3.0 স্টোরেজ। 14 মে OnePlus 7 Pro এর সাথেই বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7।

সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy S10 আর S10+ ফোনেও HDR 10+ ডিসপ্লে দেখা গিয়েছিল, সাধারনত দামী টিভির ডিসপ্লে প্যানেলে এই ফিচার দেখা যায়। এই ফলে প্রত্যেক ফ্রেমে আরও ভালো কনট্রাস্ট পাওয়া যায়। HDR 10+ এর সাথেই OnePlus 7 Pro ডিসপ্লেতে থাকবে 90 Hz রিফ্রেশ রেট আর QHD+ ডিসপ্লে।

“টেলিভিশান ছাড়াও স্মার্টফোনে HR 10+ ডিসপ্লে ব্যবহার করা যায়। আশা করছি আমাদের নতুন ফোন স্মার্টফোন জগতে দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারের পরথ প্রদর্শক হবে।” জানিয়েছেন OnePlus প্রধান পিট লাউ।

একই সাথে লাউ জানিয়েছেন OnePlus 7 Pro ফোনে থাকছে একটি UFS 3.0 স্টোরেজ। এই ধরনের স্টোরেজে দ্রুত গতিতে রিড ও রাইট করা যায়। এর ফলে OnePlus 7 Pro ফোনে ফোন জনদ বুট হবে আর তাড়াতাড়ি অ্যাপ লঞ্চ করা যাবে এই ফোনে। সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy S10 সিরিজ আর Huawei P30 Pro ফোনে UFS2.1 স্টোরেজ ব্যবহার হয়েছিল।

OnePlus 7 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  2. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  3. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  4. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  6. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  7. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  8. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  9. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  10. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.