শুরু হল OnePlus 7 Pro প্রি-বুকিং, সাথে থাকছে আকর্ষনীয় অফার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 মে 2019 17:07 IST
হাইলাইট
  • 14 মে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro
  • ভারতে OnePlus 7 Pro প্রি-বুকিং শুরু হল
  • শুধুমাত্র Amaozn.in থেকে OnePlus 7 Pro প্রি-বুক করা যাবে

OnePlus 7 Pro ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট

ভারতে OnePlus 7 Pro প্রি-বুকিং শুরু হল। শুধুমাত্র Amaozn.in থেকে OnePlus 7 Pro প্রি-বুক করা যাবে। শুক্রবার এই ঘোষণা করেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। এই ফোন প্রি-বুক করলে 15,000 টাকার স্ক্রিন রিপ্লেসমেন্ট বিনামূল্যে পাওয়া যাবে। তবে অন্যান্য প্রি-বুকিং এর থেকে OnePlus 7 Pro প্রি-বুকিং একটু আলাদা। এখনও বোঝা যাচ্ছে না যে এই ফোন প্রি-বুক করলে তা কেনা নিশ্চিত করা যাবে কী না। 8 মে থেকে OnePlus Store, Croma আর Relience Store এ  OnePlus 7 Proপ্রি-বুকিং শুরু হবে।

কোম্পানি জানিয়েছে যে সব গ্রাহক OnePlus 7 Pro লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা এখনই Amazon.in থেকে এই ফোন প্রি-বুক করতে পারবেন। প্রি-বুক করার জন্য গ্রাহককে Amazon Pay ব্যবহার করে 1,000 টাকার OnePlus 7 সিরিজ গিফট কার্ড কিনতে হবে। স্মার্টফোন কেনার সময় এই গিফট কার্ড রিডিম করা যাবে। 8 মে এর আগে কিনতে হবে এই গিফট কার্ড। ফোন কেনার ছয় মাসের মধ্যে বিনামূল্যে ডিসপ্লে বদলে নেওয়া যাবে। সেল শুরুর 60 ঘন্টার মধ্যে OnePlus 7 Pro অর্ডার করতে হবে গ্রাহককে। এছাড়াও ফোন কেনার 30 দিনের কোম্পানি আরও জানিয়েছে  8 মে থেকে OnePlus Store, Croma আর Relience Store এ  OnePlus 7 Proপ্রি-বুকিং শুরু হবে। এই দোকানগুলিতে 2,000 টাকা দিয়ে এই ফোন বুক করতে পারবেন গ্রাহক।

তবে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের প্রতিশ্রুতি দিলেও স্ক্রিন বদলানোর সময় গ্রাহককে 750 টাকা প্রসেসিং ফি দিতে হবে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।

14 মে নিউ ইয়র্ক, লন্ডন ও বেঙ্গালুরুতে এক ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro। ঐ দিন এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7 Pro, Amazon, Reliance, Croma
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  2. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  3. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  4. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  5. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  6. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  7. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  8. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  9. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  10. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.