আজ বিক্রি শুরু হচ্ছে OnePlus 7: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 07:56 IST
হাইলাইট
  • OnePlus 7 ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট
  • অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে OnePlus 7
  • মঙ্গলবার দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে

32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে

মে মাসে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7।  প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 7 Pro লঞ্চ হলেও তুলনামুলক কম দামে লঞ্চ হয়েছে OnePlus 7। মঙ্গলবার Amazon.in আর OnePlus.in থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে। OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। OnePlus 7 Pro ফোনে QHD+ ডিসপ্লে ব্যবহার করলেও OnePlus 7 ফোনে থাকছে FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

OnePlus 7 এর দাম

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7। 6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা। অনলাইনে Amazon.in আর OnePlus.in থেকে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও অফলাইনে OnePlus এক্সক্লিউসিভ স্টোর, Croma আর Relience Digital আউটলেট থেকে পাওয়া যাবে এই ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে।

OnePlus 7  স্পেসিফিকেশন

OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল  ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি  16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে  থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.