এটাই নতুন OnePlus 7T Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অগাস্ট 2019 17:23 IST
হাইলাইট
  • OnePlus 7T Pro ফোনের ছবি সামনে এল
  • এই ফোনে থাকতে পারে Snapdragon 855 Plus চিপসেট
  • এছাড়াও থাকতে পারে নতুন ক্যামেরা সেন্সর

মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 7 Pro

Photo Credit: Slashleaks

গত কয়েক বছর ধরেই প্রত্যেক ছয় মাসে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে OnePlus। 2019 সালেও তার ব্যতিক্রম হচ্ছে না। OnePlus 3T, OnePlus 5T, OnePlus 6T এর মতোই বছরের শেষে লঞ্চ হলে চলেছে T সিরিজের নতুন স্মার্টফোন। এই বছর শুরুতে লঞ্চ হয়েছিল OnePlus 7 Pro। এবার 2019 সালের শেষে বাজারে আসতে চলেছে OnePlus 7T Pro। এবার এই ফোনের ছবি সামনে এল।

সম্প্রতি ইন্টারনেটে OnePlus 7T Pro ফোনের যে ছবি সামনে এসেছে সেই ফোনের ডিজাইন ঢেকে রাখার জন্য একটি কভার পরানো ছিল। তবে ছবি দেখে এটার পরিস্কার বোঝা গিয়েছে OnePlus 7 Pro এর মতোই OnePlus 7T Pro ফোনেও ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে।

Advertisement

OnePlus 7 Pro ফোনে প্রথম কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছিল OnePlus। OnePlus 7T Pro ফোনেও এই ডিসপ্লেই থকতে চলেছে। এর সাথেই OnePlus 7T Pro ফোনে চলছে Android Q বিটা ভার্সান।

তবে OnePlus 7T Pro ফোন সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। এই ফোনে থাকতে পারে সম্প্রতি লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 855 Plus চিপসেট। এছাড়াও থাকতে পারে নতুন ক্যামেরা সেন্সর।

অন্যান্য বছর নভেম্বর মাসে T সিরিজের ফোন গুলি লঞ্চ করে OnePlus। গত কয়েক বছর এই মাসেই লঞ্চ হয়েছিল OnePlus 3T, OnePlus 5T আর OnePlus 6T এর মতো ফোনগুলি। এবার 2019 সালের নভেম্বরে আসতে চলেছে OnePlus 7T Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7T Pro, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  2. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  3. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  4. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  5. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  6. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  7. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  8. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  9. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  10. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.