সামনে এল ডিজাইন, এটাই নতুন OnePlus 8 Pro?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 নভেম্বর 2019 17:04 IST
হাইলাইট
  • OnePlus 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে
  • ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে

OnePlus 8 Pro ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে

Photo Credit: True-Tech

সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 7T আর OnePlus 7T Pro। ইতিমধ্যেই এই ফোনের পরবর্তী ভার্সান OnePlus 8 Pro তৈরির কাজ শুরু করেছে OnePlus। সম্প্রতি পরবর্তী OnePlus ফোনের ডিজাইন সামনে এসেছে। ইন্টারনেটে প্রকাশিত এক ডায়াগ্রাম থেকে জানা গিয়েছে OnePlus 8 Pro ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। প্রসঙ্গত OnePlus 7 Pro আর OnePlus 7T Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

সম্প্রতি সামনে আসা ছবিতে OnePlus 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। চতুর্থ ক্যামেরাটি একটি টাইম অফ ফ্লাইট (ToF) ক্যামেরা হতে চলেছে। এছাড়াও ফোনের পিছনে লেজার অটো ফোকাসের জন্য বিশেষ মডিউল থাকছে।

Advertisement

যদিও নতুন ডায়াগ্রামে ফোনের সামনে থেকে দুটি আলাদা ডিজাইন দেখা গিয়েছে। এর মধ্যে একটি ডিজাইনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা, অন্য ডিজাইনে দুটি সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus 8 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে।

যদিও অনেকে বলছে একটি সেলফি ক্যামেরার ফোনটি OnePlus 8 আর ডুয়াল সেলফি ক্যামেরার ফোনটি OnePlus 8 Pro নামে লঞ্চ হবে।

ডায়াগ্রামে ফোনের ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গিয়েছে। OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি।

Advertisement

আরও পড়ুন:

নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro

লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

Advertisement

Galaxy A সিরিজে নতুন এই ফোনগুলি নিয়ে আসছে Samsung

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus 8 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.