OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুন 2026 15:50 IST
হাইলাইট
  • OnePlus N সিরিজের প্রথম টিজার প্রকাশ হল
  • OnePlus N6 ভারতে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে
  • OnePlus N6 অ্যামাজনে বিক্রি হবে

OnePlus N6 is expected to be a budget-friendly smartphone

Photo Credit: OnePlus

OnePlus তাদের নতুন N সিরিজের ফোন শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে একটি রহস্যময় টিজার প্রকাশ করেছে। টিজার ছবিতে লেখা ইংরেজি ট্যাগলাইনের বাংলা অর্থ দাঁড়ায় "সঙ্গে থাকুন, নতুন কিছু শীঘ্রই আসছে।" সেখানে N Series-এর অধীনে নয়া হ্যান্ডসেটের আগমন নিশ্চিত করা হয়েছে। Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুসারে, আসন্ন স্মার্টফোনটির নাম OnePlus N6 হবে। দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। ফলে এটি দেশের বাজারে Realme, Poco, Redmi, iQOO, ও Realme-এর মতো ব্র্যান্ডের বাজেট এবং লোয়ার মিড-রেঞ্জ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। 

Oppo N সিরিজের ফোনের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ হল 

টিজার ছবিতে OnePlus N6 মডেলের পাশের অংশ দেখা গিয়েছে, যা ডিভাইসের ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে৷ ছবিতে দেখা যাচ্ছে, ফোনটি ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করেছে৷ পিছনের ক্যামেরা মডিউল সামান্য উঁচু হওয়ার কারণে এটি বডি থেকে কিছুটা বেরিয়ে আসবে৷

Advertisement

ওয়ানপ্লাস এন6 ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ডান দিকে ভলিউম কী রয়েছে৷ হ্যান্ডসেটটি অন্তত দুটি রঙে আসতে পারে৷ এটি মিন্ট গ্রিন ও ডার্ক চারকোল বা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে৷ এখনও ফোনটির হার্ডওয়্যার বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি৷

OnePlus এখনও আসন্ন N সিরিজ ফোনের লঞ্চ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্টে জুলাই মাসে আত্মপ্রকাশের দাবি করা হয়েছিল। অফিসিয়াল লঞ্চের পর ফোনটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, Amazon, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।

সূত্রের দাবি, OnePlus N সিরিজের একটি ফোনের দাম 20,000 টাকার নিচে থাকবে। অর্থাৎ, OnePlus N6 ওই প্রাইস রেঞ্জের মধ্যে আসতে পারে। ওয়ানপ্লাস প্রধানত প্রিমিয়াম ডিজাইন ও হাই-পারফরম্যান্সের জন্য পরিচিত। তাই কম দামের N সিরিজের হাত ধরে সংস্থা বাজেট ও লো মিড-রেঞ্জ ফোনের বাজারে নিজেদের জমি শক্ত করার প্ল্যান করছে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, OnePlus Turbo 6X সিরিজ গতকাল (জুন 10) চীনে মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে। Turbo 6X এবং Turbo 6X Pro বড় ব্যাটারি ও হাই-রিফ্রেশ রেট ডিসপ্লের সঙ্গে এসেছে। Pro মডেলে OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, IP66, IP68, ও IP69  রেটিং, 1.5K রেজোলিউশনের 144Hz AMOLED ডিসপ্লে রয়েছে।

এছাড়াও, ডিভাইসে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, Dimensity 7400 Super প্রসেসর, 8,000mAh ব্যাটারি, Android 16 ভিত্তিক ColorOS 16, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.