20,000 টাকার নিচে Vivo T5 Lite 5G, OnePlus N6x, ও Oppo K14x 5G-এর মধ্যে কোন ফোন কিনলে বেশি লাভ, জেনে নিন।
20,000 টাকার নিচে ভাল 5G মোবাইল খুঁজছেন? এক বছর আগেও এই বাজেটের মধ্যে প্রচুর অপশন পাওয়া যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের মূল্যবৃদ্ধির কারণে বাজেট সেগমেন্টে বিকল্প কমে গিয়েছে। তবে জুলাইয়ে Vivo T5 Lite 5G ও OnePlus N6x-এর লঞ্চ ক্রেতাদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনেছে। অন্য দিকে, ফেব্রুয়ারিতে বাজারে আসা Oppo K14x 5G এখনও বাজেট ফোন হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। এই প্রতিবেদনে 20,000 টাকার রেঞ্জে Vivo T5 Lite 5G, OnePlus N6x, ও Oppo K14x 5G-এর বিস্তারিত তুলনা করা হল, যাতে ক্রেতারা বুঝতে পারবেন কোন 5G ফোন কেনা বেশি লাভজনক।
OnePlus N6x একটি 6.8 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 900 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 254 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। স্ক্রিনে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, আই প্রোটেকশন মোড, ও ডার্ক মোড ফিচার আছে। এতে Android 16 ভিত্তিক OxygenOS 16 প্রি-ইনস্টলড থাকছে।
Vivo T5 Lite 5G-এ 6.74 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। এটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ, ফোনের স্ক্রিন থেকে ক্ষতিকর নীল আলোর নির্গমন কম হবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন আছে।
Oppo K14x 5G-সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 16.7 মিলিয়ন কালার, এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনে Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম ইন্টারফেস আছে।
ওয়ানপ্লাস এন6এক্স ফোনে 13 মেগাপিক্সেলের একটাই রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে f/2.2 অ্যাপারচার ও 10x ডিজিটাল জুম সাপোর্ট আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ছবি এবং ভিডিও তোলার জন্য, ভিভো ভি5 লাইট 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি Sony IMX852 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচার-সহ 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ওপ্পো কে14এক্স 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
OnePlus N6x অক্টা-কোর Dimensity 6360 Apex প্রসেসর ব্যবহার করছে। এতে 7,000mAh ব্যাটারি, 15W ওয়্যার্ড চার্জিং, 5W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং আছে। Vivo T5 Lite 5G রান করে Dimensity 6300 চিপসেটে। এতে 6,500mAh ব্লুভোল্ট ব্যাটারি ও 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট মিলবে। Oppo K14x 5G একই ক্ষমতার ব্যাটারি, প্রসেসর, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
OnePlus N6x ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ আছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। Vivo T5 Lite 5G-এর দাম 19,999 টাকা থেকে শুরু। বেস মডেল 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে।
অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,999 টাকা ও 24,999 টাকা। Oppo K14x 5G এখন 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম যথাক্রমে 18,999 টাকা এবং 20,999 টাকা।
তিনটি স্মার্টফোনের মধ্যে Oppo K14x 5G সবচেয়ে সস্তা। এতে বড় ব্যাটারি, 45W চার্জিং, ও 50MP ডুয়াল ব্যাক ক্যামেরা মিলিয়ে একটি ব্যালেন্সড প্যাকেজ। Vivo T5 Lite 5G তাঁদের জন্য উপযুক্ত, যাঁরা আরও উজ্জ্বল ডিসপ্লে, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ও উন্নতমানের Sony ক্যামেরা চান।
অন্য দিকে, OnePlus N6x বড় ব্যাটারির জন্য আকর্ষণীয় বিকল্প। এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। তবে চার্জিং স্পিড ও পিছনের ক্যামেরার রেজোলিউশন বাকি দুই ফোনের থেকে অনেক কম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999