OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 মার্চ 2026 17:29 IST
হাইলাইট
  • OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হয়েছে
  • Nord 6 ও Nord CE 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে আসবে
  • উভয় স্মার্টফোনে Snapdragon চিপসেট থাকতে পারে

OnePlus Nord 6 Series is expected to powered by a 9,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Nord 6 Series শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস সোমবার নতুন নর্ড স্মার্টফোন লাইনআপের প্রথম টিজার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। পূর্বসূরী Nord 5 গত বছর জুলাইতে ভারত ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল। OnePlus Nord 6 এবং Nord CE 6 এই বছর একটু আগেই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলির সবচেয়ে বড় হাইলাইট হবে ব্যাটারি ব্যাকআপ। উভয় মডেলে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 9,000mAh ব্যাটারি থাকবে। দুই ফোনে Snapdragon প্রসেসর ব্যবহার হবে৷ জল্পনা শোনা যাচ্ছে, Nord 6 এবং Nord CE 6 যথাক্রমে চীনে উপলব্ধ OnePlus Turbo 6 এবং Turbo 6V-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে।

OnePlus আপকামিং Nord 6 সিরিজের টিজার X প্ল্যাটফর্মে শেয়ার করেছে। সেই টিজারে স্মার্টফোনের ডিজাইন স্পষ্টভাবে দেখানো হয়নি। ক্যাপশনে লেখা হয়েছে, "নর্ড যুগে প্রবেশ করতে চলেছি"। পাশাপাশি Amazon-এর ওয়েবসাইটে Nord 6 সিরিজের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। অর্থাৎ 2025 সালের মতো এই বছরেও নতুন নর্ড মডেল ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।

Advertisement

OnePlus Turbo 6 ও Turbo 6V জানুয়ারিতে চীনে রিলিজ হয়েছিল। উভয় ফোনে 9,000mAh ব্যাটারি আছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। শোনা যাচ্ছে যে এই দুই মডেল যথাক্রমে Nord 6 এবং Nord CE 6 নামে ভারতে আসবে। তবে সংস্থা বিষয়টি নিয়ে এখনও কিছু বলেনি।

OnePlus Nord 6 Series স্পেসিফিকেশন (সম্ভাব্য)

OnePlus Turbo 6 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর রয়েছে, যেখানে OnePlus Turbo 6V রান করে Snapdragon 7s Gen 4 চিপসেটে। ফোনগুলির ফ্রন্ট সাইডে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলবে, যা 1.5K রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট (Turbo 6V-তে 144Hz), 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

ওয়ানপ্লাস টার্বো 6 এবং টার্বো 6ভি মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 20x ডিজিটাল জুম সাপোর্ট সহ একটি 2 মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, দুই ফোনেই 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Advertisement

ওয়ানপ্লাস নর্ড 6 ও নর্ড সিই 6-এর ক্ষেত্রে সেটআপ অপরিবর্তিত থাকবে নাকি রিয়ার ক্যামেরায় একটি আল্ট্রাওয়াইড লেন্স যুক্ত থাকবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে আসন্ন ফোনগুলি তাদের পূর্বসূরীদের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে। প্রসঙ্গত, Nord 5 এবং Nord CE 5 গত বছর লঞ্চ হওয়ার সময় দাম ছিল যথাক্রমে 31,999 টাকা ও 24,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.