কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 জুলাই 2026 20:13 IST
হাইলাইট
  • OnePlus ফোনে Android 17-এর সঙ্গে OxygenOS-এর জায়গায় আসবে ColorOS
  • ColorOS 17 আপডেট তিন বছর পুরনো OnePlus 11 মডেলের আসবে
  • OnePlus এখনও অফিসিয়ালি সাপোর্টেড ডিভাইসের লিস্ট প্রকাশ করেনি

Select OnePlus Nord series handsets may also receive the ColorOS 17 update

Photo Credit: OnePlus

OnePlus ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। একইসঙ্গে, সংস্থা গ্লোবাল মার্কেটে তাদের স্মার্টফোনে OxygenOS-এর পরিবর্তে Oppo-এর তৈরি ColorOS ব্যবহার শুরু করতে চলেছে। তবে ইউজার ইন্টারফেস পরিবর্তন কবে থেকে শুরু হবে, তা এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। কিন্তু এখন নতুন Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 17 আপডেট পেতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য OnePlus ফোনের লিস্ট ফাঁস হয়েছে। তিন বছরের বেশি পুরনো হ্যান্ডসেটেও নতুন সফটওয়্যার আপগ্রেড আসবে বলে জানা গিয়েছে। আপনার ব্যবহার করা ফোন কি সেই তালিকায় আছে? জানতে হলে প্রতিবেদন পুরোটা পড়ুন।

ColorOS 17 আপডেট পেতে পারে যে সব OnePlus স্মার্টফোন

টিপস্টার যোগেশ ব্রার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে ColorOS 17 আপডেট পেতে পারে এমন বেশ কিছু OnePlus স্মার্টফোনের সম্ভাব্য লিস্ট প্রকাশ করেছেন। সেই তালিকায় 2023 সালে ভারতের বাজারে আসা OnePlus 11 মডেলের নাম রয়েছে। সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open-ও অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

সংস্থার অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে OnePlus 12, OnePlus 12R, OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s, OnePlus 15, ও OnePlus 15R নতুন ColorOS 17 আপডেট পাবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, কোম্পানির মিড-রেঞ্জ Nord লাইনআপের একাধিক মডেলের অপারেটিং সিস্টেম আপগ্রেড হবে।

টিপস্টারের দাবি, OnePlus Nord 4, OnePlus Nord 5, OnePlus Nord CE 5, OnePlus Nord 6, OnePlus Nord CE 6, এবং লেটেস্ট OnePlus Nord CE 6 Lite নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 আপডেট পাবে। তবে মনে রাখবেন, OnePlus এখনও নতুন আপডেটের জন্য আনুষ্ঠানিকভাবে সাপোর্টেড ডিভাইসের তালিকা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, রিয়েলমিও শীঘ্রই ভারতে তাদের স্মার্টফোনে Realme UI ছেড়ে ColorOS ব্যবহার শুরু করতে পারে। একটি রিপোর্ট অনুসারে, সংস্থার ভবিষ্যতে লঞ্চ করা স্মার্টফোনগুলি ColorOS 17 কাস্টম স্কিনের সঙ্গে উপলব্ধ হবে। যে সমস্ত Realme ডিভাইস Android 17 পাওয়ার কথা, সেগুলো নতুন OS আপডেটের মাধ্যমে ColorOS 17 সংস্করণের মিশে যাবে।

রিয়েলমির শুরুর দিকে ফোনগুলি অবশ্য ColorOS-এর সঙ্গে ভারতের বাজারে এসেছিল। কোম্পানি 2020 সালে নিজস্ব Realme UI চালু করে। Realme 3 Pro এবং Realme XT প্রথম Realme UI আপডেট পাওয়া মডেল ছিল। অন্য দিকে, Realme C3 ছিল প্রথম ডিভাইস, যা Realme UI আগে থেকে ইনস্টল করা অবস্থায় লঞ্চ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  2. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  3. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  4. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  5. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  6. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  7. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  8. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  9. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  10. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.