Oppo কোম্পানী নিয়ে এলো সস্তার মধ্যে অসাধারণ প্রযুক্তি যুক্ত একটি নতুন অ্যান্ড্রয়েড সেট -Oppo A3 5g

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:32 IST
হাইলাইট
  • Oppo A3 5G ফোনটি 5,100mAh ব্যাটারি দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটি Android 14 ভিত্তিক ColorOS 14.0.1 এর অধীনে চলে
  • Oppo A3 5G-তে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.67-ইঞ্চি LCD স্ক্রিন আছে

Photo Credit: Gadgets 360

বিগত সোমবার ভারতে লঞ্চ হয়েছে Oppo A3 5G। সস্তার মধ্যে অসাধারণ প্রযুক্তি যুক্ত এটি A সিরিজের সর্বশেষ সংস্করণ। ফোনটি নানা বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ।স্মার্টফোনটিতে Android 14-ভিত্তিক  ColorOS 14.0.1 ইন্টারফেস রয়েছে। ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটটি একটি 6.67-ইঞ্চি LCD স্ক্রিন দ্বারা সজ্জিত।এটির রিফ্রেশ রেট 120Hz।ফোনটিতে 6GB RAM সংযুক্ত করা আছে ।  ফোনটির পিছনের অংশে একটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটি 45W ,SuperVOOC চার্জিং সমর্থন করে। এটিতে একটি 5,100mAh ব্যাটারি আছে। 

ভারতের বাজারে Oppo A3 5G মূল্য, উপলব্ধতা: 

ভারতের বাজারে Oppo কোম্পানীর Oppo A3 5G ফোনটির দাম হলো মাত্র 15,999 টাকা।স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজের বিকল্পে উপলব্ধ। ফোনটি দুটি রঙের বিকল্পে বিক্রি করা হবে, একটি নেবুলা রেড এবং অন্যটি ওশানব্লু। 

কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে,যে সমস্ত গ্রাহকরা Bank of Baroda,One card এবং SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা ফোনটি কেনার ক্ষেত্রে 10 শতাংশ ছাড়ের মাধ্যমে 1,600 টাকা পর্যন্ত ছাড়ে স্মার্টফোনটি কিনতে পারবেন৷ এছাড়াও  MobiKwik ওয়ালেট ব্যবহারকারীরা ফোনটি কেনার সময় 500 টাকা ক্যাশ ব্যাক হিসাবে ফেরত পাবে। 

Oppo A3 5G ফোনটির স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য: 

Oppo A3 5G ফোনটি Android 14-ভিত্তিক ColorOS 14.0.1 দ্বারা চালিত। ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর আছে। 

ফোনটিতে দ্বিমাত্রিক ন্যানো সিমের(Nano+Nano) সুবিধা আছে। হ্যান্ডসেটটি 6.67-ইঞ্চি (720x1,604 পিক্সেল) LCD স্ক্রিন দ্বারা সমৃদ্ধ।এটির রিফ্রেশ রেট 120Hz। এটিতে 6GB LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। Oppo A3 5g ফোনটির পিছনের অংশে ছবিতোলা এবং ভিডিও করার ক্ষেত্রে  f/1.8 ছিদ্র যুক্ত 50-মেগাপিক্সেলের একটি প্রধান ক্যামেরা আছে। ক্যামেরাটি 76-ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষণ সাপেক্ষে বর্তমান। এছাড়াও ফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য  f/2.2 ছিদ্র যুক্ত 78-ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষণ সমর্থিত 5-মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 

Advertisement

Oppo A3 5G ফোনটি বিভিন্ন সংযোগ স্থাপনের বিকল্পে উপলব্ধ। যেমন 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং GPS,USB Type-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। এছাড়াও ফোনটিতে বিভিন্ন সেন্সর অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন - প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ এবং ই-কম্পাস ইত্যাদি। 

হ্যান্ডসেটটি 45W এর SuperVOOC সমৃদ্ধ 5,100mAh ব্যাটারি দ্বারা চালিত। ফোনটিতে টেকসইয়ের জন্য MIL-STD 810H রেটিং এবং ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং নির্মিত করা হয়েছে। এটির পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।এটির পরিমাপ হলো 165.7×76×7.7 মিমি এবং এটির ওজন 187 গ্রাম। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.