লঞ্চের আগেই জেনে নিন নতুন Oppo ফোনের স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 নভেম্বর 2018 17:20 IST
হাইলাইট
  • গিয়েছে 22 নভেম্বর চিনে লঞ্চ হবে Oppo A7
  • Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ
  • ছবিতে Oppo A7 ফোনটি দেখতে Realme 2 ফোনের মতো

ছবিতে Oppo A7 ফোনটি দেখে Realme 2 ফোনের কথা মনে পড়েবে

Photo Credit: Mr. Gizmo

22 নভেম্বর বাজারে লঞ্চ হবে পরবর্তী Oppo স্মার্টফোন। গত সপ্তাহে Oppo A7 এর ছবি সামনে এসেছিল। এবার সামনে এল এই ফোনের স্পেসিফিকেশান। গত সপ্তাহে প্রকাশিত ছবিতে Oppo A7 ফোনটি দেখে Realme 2 ফোনের কথা মনে পড়েবে। মনে হচ্ছে একই ফোন নাম বদলে এবার নতুন ব্র্যান্ডে Oppo A7 নামে বাজারে আসবে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে 22 নভেম্বর চিনে লঞ্চ হবে Oppo A7। চিনে Oppo A7 এর দাম দবে 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। এই রিপোর্টে ছবিতে এক ব্যাক্তির হাতে Oppo A7 ফোনটি দেখা গিয়েছে। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডুয়াল ক্যামেরা আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement

Oppo A7 স্পেসিফিকেশান

Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা। Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo A7, Oppo A7 Price, Oppo A7 Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.