Xiaomi কে টেক্কা দিতে আসছে Oppo A9 2020, দেখে নিন ফিচার্স

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 সেপ্টেম্বর 2019 11:59 IST
হাইলাইট
  • Oppo A9 2020 ফোনে 128GB sTOrej thakoche
  • থাকবে Snapdragon 665 চিপসেট
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Oppo A9 2020 ফোনে 5,000mAh ব্যাটারি থাকছে

Oppo A9 ফোনে বড় আপগ্রেড আসছে। সম্প্রতি Oppo A9 2020 ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেখানে এই ফোনের ছবি প্রকাশ করেছে Oppo। ছবি তোলার জন্য  Oppo A9 2020 ফোনের পিছুনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম কোন Oppo ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট।

ভিয়েতনামে Oppo A9 2020 ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সবুজ ও বেগুনী রঙে এই স্মার্টফোন দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোন্মের পিছনে চারটি ক্যামেরার সাথে থাকছে LED  ফ্ল্যাশ। ক্যামেরা মডিউলের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি। Oppo A9 2020 ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। তবে এই ফোনে Samsung ISOCELL GM1 সেন্সরও ব্যবহার হতে পারে। ফোনের ভিতরে থাকবে 5,000 mAh ব্যাটারি।

এছাড়াও Oppo A9 2020 ফোনে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে Color OS 5.1 স্কিন থাকবে। সেলফি তোলার জন্য থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথেই থাকবে একটি 8 মেগাপিক্সেল সেন্সর, আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে Oppo A9 2020। ভারতে প্রায় 18,000 টাকা দামে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.