বাজারে এল Oppo A92, কী কী ফিচার থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 মে 2020 13:16 IST
হাইলাইট
  • Oppo A92s এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • চলতি সপ্তাহে বিক্রি শুরু হবে
  • থাকছে 5,000mAh ব্যাটারি

Oppo A92-এ রয়েছে চারটি ক্যামেরা

A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার লঞ্চ হয়েছে Oppo A92। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সঙ্গে থাকছে 5,000 mAh ব্যাটারি।

Oppo A92-এর দাম

ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Oppo A92 প্রি-অর্ডার শুরু হয়েছে। এই ফোনের দাম 1199 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 21,000 টাকা)। কালো ও সাদা রঙে চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Oppo।

Advertisement

Oppo A92 স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Full-HD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে চিনের কোম্পানিটি।

চলতি সপ্তাহে ভারতে আসছে 108MP ক্যামেরার Mi 10

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Oppo A92'র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo A92
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.