Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 সেপ্টেম্বর 2026 19:35 IST
হাইলাইট
  • Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফ
  • Oppo Find X10 সিরিজের তিনটি মডেলেই Hasselblad-টিউনড ক্যামেরা আছে
  • Oppo Find X10 Pro Max রান করে MediaTek Dimensity 9600 Pro প্রসেসরে

Oppo Find X10 Pro Max is the world’s first phone with three 200-megapixel cameras

Photo Credit: Oppo

Oppo Find X10 সিরিজ মঙ্গলবার চীনে লঞ্চ হয়েছে। ওপ্পো এবার একসঙ্গে তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন মডেলগুলি হল Oppo Find X10, Oppo Find X10 Pro Max, এবং Oppo Find X10 E। সংস্থা Find X10 Pro Max-এর হাত ধরে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। কারণ এটি বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। গত বছর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনার কৃতিত্ব পেয়েছিল ভিভো। এবার ওপ্পো সেই মাইলস্টোনকেও ছাপিয়ে গেল। Oppo Find X10 Pro Max ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে, যা অত্যাধুনিক 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। 

Oppo Find X10 Pro Max ফিচার্স, স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে হ্যাসেলব্লাডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি f/1.5 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 120x ডিজিটাল জুম-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফোনটি 60fps-এ 8K এবং 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Oppo Find X10 Pro Max-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 2,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (1,272 x 2,772 পিক্সেল সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপসেট আছে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড থাকছে। ডিভাইসে থাকা 8,000mAh ব্যাটারি 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X10 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো ফাইন্ড এক্স10 মডেলেও হ্যাসেলব্লাডের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে f/1.6 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল (2.8x অপটিক্যাল জুম) OIS টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 60fps-এ 8K/4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Oppo Find X10-এ 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600M চিপসেট আছে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে। ডিভাইসে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Oppo Find X10 E ফিচার্স ও স্পেসিফিকেশন

Oppo Find X10 E-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,840 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এই ফোনে MediaTek Dimensity 9500S চিপসেট আছে। Find X10 সিরিজের বাকি দুই ফোনের মতো এতেও নতুন ColorOS 17 সফটওয়্যার আছে।

ওপ্পো ফাইন্ড এক্স10 ই মডেলেও হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। তবে এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল (f/2.0) আল্ট্রাওয়াইড লেন্স, এবং 120x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পেয়েছে। 

Oppo Find X10 E ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছ। ফোনটি 60fps-এ4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ডিভাইসে 7,025mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W ওয়্যার্ড চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Oppo Find X10, Find X10 E, ও Find X10 Pro Max দাম

Oppo Find X10-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,499 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা), 6,499 ইউয়ান (প্রায় 93,000 টাকা), ও 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা)। 

Oppo Find X10 E মডেলের দাম 4,499 ইউয়ান (12 জিবি + 256 জিবি ) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান৷ হ্যান্ডসেটের 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনের দাম 5,499 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। তিনটি স্মার্টফোনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম Oppo Find X10 Pro Max-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,799 ইউয়ান (প্রায় 97,000 টাকা)।

ফোনটির 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা), 7,999 ইউয়ান (প্রায় 1,12,000 টাকা), ও 8,999 ইউয়ান (প্রায় 1,28,000 টাকা)। চীনে Oppo Find X10 সিরিজের বিক্রি সেপ্টেম্বর 24 থেকে শুরু হতে চলেছে। ফোনগুলি ভারতে কবে আসবে, তা এখনও ঘোষণা হয়নি।

 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500s
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7025mAh
OS Android 17
Resolution 1,256x2,760 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.