Oppo Find X10 Launch

Oppo Find X10 Launch - ख़बरें

  • Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 সিরিজ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। টিজার ভিডিওতে Find X10 Pro Max দুটি রঙে দেখা গিয়েছে। একই দিনে বেস মডেলটিও আসবে বলে আশা করা হচ্ছে। Oppo Find X10 গ্লোবাল মডেল Dimensity 9600M প্রসেসরে চলবে। এটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। Find X10 Pro Max-এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
  • ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
    Oppo Find X10 Pro Max খুব শীঘ্রই ভারতে আসছে। দিল্লিতে মিডিয়াটেক টেক ডে ইভেন্টে বিষয়টি কনফার্ম করেছে কোম্পানি। এটি গ্লোবাল মার্কেটে Dimensity 9600 Pro প্রসেসর চালিত অন্যতম প্রথম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। গত মাসে ডিভাইসটি Oppo Find X10 ও Find X10 E-এর সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মিডিয়াটেকের অনুষ্ঠানে বিশেষভাবে Oppo Find X10 Pro Max এবং Dimensity 9600 Pro চিপসেটের কথা উল্লেখ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ফোনটির এ দেশে লঞ্চ নিশ্চিত। Find X10 লাইনআপের অন্য দুই ফোনও ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে সংস্থা এখনও কোনও মডেলেরই লঞ্চ ডেট ঘোষণা করেনি।
  • Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Oppo Find X10 সিরিজ মঙ্গলবার চীনে লঞ্চ হয়েছে। ওপ্পো এবার একসঙ্গে তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন মডেলগুলি হল Oppo Find X10, Oppo Find X10 Pro Max, এবং Oppo Find X10 E। সংস্থা Find X10 Pro Max-এর হাত ধরে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। কারণ এটি বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। গত বছর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনার কৃতিত্ব পেয়েছিল ভিভো। এবার ওপ্পো সেই মাইলস্টোনকেও ছাপিয়ে গেল। Oppo Find X10 Pro Max ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে, যা অত্যাধুনিক 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি।
  • Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
    Oppo অক্টোবরে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা দীপাবলির আগেই ভারতে আনার কথা ভাবছে। কারণ পুজোর মরসুমে দেশজুড়ে কেনাকাটা বাড়ে। তাই এই সময়কে বেছে নিয়ে চাহিদাকে কাজে লাগাতে চাইছে কোম্পানি। Find X10 Pro Max-এর ফাইন্ড প্রাইমারি, পেরিস্কোপ টেলিফটো, এবং আল্ট্রাওয়াইড — তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। মেইন ক্যামেরায় Samsung-এর নতুন HPC সেন্সর ব্যবহার হতে পারে। স্ট্যান্ডার্ড Find X10 মডেলে MediaTek Dimensity 9600 দেখা যেতে পারে।
  • Oppo Find X10 ফ্ল্যাগশিপ ফোনের সংজ্ঞা বদলে দেবে, এই প্রথম বেস মডেলে 200MP টেলিফটো ক্যামেরা
    Oppo বর্তমানে Find X10 মডেলের জন্য একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর পরীক্ষা করছে। হাই-রেজোলিউশন টেলিফটো ক্যামেরা একাধিক সুবিধা প্রদান করে। যেমন দূরের বস্তুর আরও শার্প ছবি, কম আলোয় উন্নত জুম পারফরম্যান্স, এবং ছবি ক্রপ করার ক্ষেত্রে বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »