Oppo Find X10 Pro Max নাকি iPhone 18 Pro Max, কোন ফোন সেরা? দেখুন তুলনা

ভারতে Oppo Find X10 Pro Max-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা চলবে iPhone 18 Pro Max মডেলের।

Oppo Find X10 Pro Max নাকি iPhone 18 Pro Max, কোন ফোন সেরা? দেখুন তুলনা

Here's a detailed comparison between Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max

হাইলাইট
  • Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  • iPhone 18 Pro Max মডেলে তিনটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে
  • দুই ফোনই 2 ন্যানোমিটারের পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করে
বিজ্ঞাপন

Oppo Find X10 Pro Max সদ্য Hasselblad-টিউনড 200 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি ভারত তথা বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার স্মার্টফোন। এই ফোনের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ওপ্পো। শুধু ক্যামেরা মুখ্য আকর্ষণ নয়, ডিভাইসটি Dimensity 9600 Pro প্রসেসর, 8,000mAh ব্যাটারি, এবং 50W ওয়্যারলেস চার্জিংও অফার করে। ভারতে Oppo Find X10 Pro Max-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা চলবে Apple-এর iPhone 18 Pro Max মডেলের। এটি লঞ্চ হয়েছে সেপ্টেম্বরে। এতে A20 Pro প্রসেসর, ট্রিপল 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও একাধিক ফ্ল্যাগশিপ ফিচার্স আছে। আজকের প্রতিবেদনে ফোন দুটির মধ্যে তুলনা করা হল।

Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: ডিসপ্লে 

Oppo Find X10 Pro Max-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, সর্বাধিক 144 হার্টজ রিফ্রেশ রেট (নির্দিষ্ট কিছু গেমে), 1.5K রেজোলিউশন, 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে।

iPhone 18 Pro Max মডেলে 6.9 ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,320 x 2,868 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, HDR10+, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে।

Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: ক্যামেরা

খাতায়-কলমে ক্যামেরা পারফরম্যান্সের নিরিখে ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো মাক্সের ধারেকাছে কোনও ফোন নেই। এটি OIS 1/1.3 ইঞ্চি ISOCELL HPC সেন্সর, ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 200 মেগাপিক্সেল Ultra HDR মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 124 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 1/1.56 ইঞ্চি ISOCELL HP5 সেন্সর, ও OIS-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স পেয়েছে। 

আইফোন 18 প্রো ম্যাক্স মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি পেয়েছে। ফোনের 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরায় ছয়টি ব্লেডের মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার রয়েছে। ফলে ছবিতে কতটা আলো ঢুকবে ও ডেপ্থ অফ ফিল্ড কেমন হবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। ফোনে 3D সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/2.8 অ্যাপারচার, ও 4x অপটিক্যাল জুমযুক্ত 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে।

Find X10 Pro Max-এ 50 মেগাপিক্সেল সেলফি ক্যাম আছে। এটি 4K 60fps ভিডিও শুট করতে পারে। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। অন্য দিকে, iPhone 18 Pro Max-এর সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা আছে। এটিও 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সঙ্গে 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: প্রসেসর

Oppo Find X10 Pro Max মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপসেট দ্বারা পরিচালিত, যা 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এটি দুর্ধর্ষ পারফরম্যান্স, পাওয়ার এফিশিয়েন্সি, ও এজেন্টিক AI অফার করবে। এতে 4.5 গিগাহার্টজের দুটি C2 Ultra কোর, সর্বোচ্চ 4.35 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর, ও 3.1 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর আছে। চিপটির গ্রাফিক্স 185 ফ্রেম রেটে গেমিং অফার করে। এতে 30 বিলিয়ন প্যারামিটার পর্যন্ত AI মডেল সাপোর্ট আছে।

iPhone 18 Pro মডেল ব্যবহৃত A20 Pro প্রসেসরও 2 ন্যানোমিটার পদ্ধতিতে তৈরি হয়েছে। এটি 6টি কোরের CPU, 7টি কোরের GPU, ও দুটি 16 কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। সংস্থার দাবি, এটি গত বছরের iPhone 17 Pro সিরিজের 3 ন্যানোমিটার প্রসেসে তৈরি A19 Pro চিপের তুলনায় 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স অফার করবে।

Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: ব্যাটারি ও চার্জিং

Oppo Find X10 Pro Max বড় 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এটি 80W SuperVOOC ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। রিপোর্ট অনুসারে, iPhone 18 Pro Max-এর ন্যানো সিম ও ই-সিম মডেলে যথাক্রমে 5,391mAh ও 5,567mAh ব্যাটারি আছে। দুটোই 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: দাম

Oppo Find X10 Pro Max ভারতে একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ৷ 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম 1,99,999 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, ও 3,29,900 টাকা। 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent and versatile triple 200-megapixel camera system
  • Premium design and impressive durability
  • Superb display with vibrant colours
  • Outstanding battery life
  • Top-notch performance
  • Bad
  • Extremely expensive
  • Inconsistent video recording quality
  • AI features lack the polish of competing flagships
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9600 Pro
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 200-megapixel + 200-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 8,000mAh
OS Android 17
Resolution 1272x2772 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Outstanding battery life
  • Excellent sustained performance
  • Versatile cameras with new Pro controls and amazing video recording support
  • Excellent display
  • Faster wired charging
  • Bad
  • Design-wise, too similar to the 17 Pro Max
  • Large and noticeably heavy
  • Expensive, especially in India
  • Limited real-world gains from the new camera hardware
  • Long-range zoom still trails some rivals
Display 6.90-inch
Processor Apple A20 Pro
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel + 48-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB, 2TB
OS iOS 27
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »