Oppo Find X10 ও iPhone 17-এর ডিসপ্লে, ক্যামেরা, এবং প্রসেসর-সহ সমস্ত স্পেসিফিকেশনের তুলনা দেখে নিন।
Oppo Find X10 vs iPhone 17 Comparison
Oppo Find X10 অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য ভারতে লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Find X10 সিরিজের বেস মডেল। এই স্মার্টফোনে Find X9 Ultra-র মতো দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 9600M প্রসেসর, 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এবং 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 আছে। অন্য দিকে, বর্তমানে প্রিমিয়াম ফোনের বাজারে Apple iPhone 17-এর চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী। সেপ্টেম্বরে iPhone 18 সিরিজের বেস মডেল লঞ্চ হয়নি। ফলে ক্রেতারা গত বছরের iPhone 17 লাইনআপের বেস মডেলের দিকে ঝুঁকছে। এই প্রতিবেদনে দুই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ও প্রসেসর-সহ সমস্ত স্পেসিফিকেশনের তুলনা রইল।
Oppo Find X10-এ 6.59 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,768 x 1,272 পিক্সেল), 3,600 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।
iPhone 17 একটি 6.3 ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,206 x 2,622 পিক্সেল রেজোলিউশন, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন অফার করে।
ওপ্পো ফাইন্ড এক্স10 হ্যাসেলব্লাডের টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পেয়েছে। এটি OIS, 1/1.4 ইঞ্চি সেন্সর, ও f/1.6 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও f/2.6 অ্যাপারচার, ও 1/1.56 ইঞ্চি সেন্সরযুক্ত 200 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 30fps-এ 8K/4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
আইফোন 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। এতে ডুয়াল পিক্সেল PDAF, সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 1/1.56 ইঞ্চি সেন্সর, এবং f/1.6 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, f/2.2 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্টে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটি ডলবি ভিশনের সাথে 4K 60fps ভিডিও শুট করতে পারে।
Oppo Find X10 রান করে MediaTek Dimensity 9600M প্রসেসরে। এটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত। এই অক্টা-কোর চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 4.21 গিগাহার্টজ। এতে ARM G1 Ultra জিপিইউ আছে।
iPhone 17 মডেলেও 3 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হল Apple A19 Pro। এটি হেক্সা-কোর প্রসেসর ও এর পিক ক্লক স্পিড হল 4.26 গিগাহার্টজ। চিপসেটের সঙ্গে পাঁচটি কোরযুক্ত Apple GPU আছে।
Oppo Find X10 শক্তিশালী 8,000mAh ব্যাটারি নিয়ে এসেছে, যা 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Apple কখনও ব্যাটারি ক্যাপাসিটি প্রচার করে না। তবে রিপোর্ট অনুযায়ী, এতে 3,692mAh ব্যাটারি আছে। এটি 20 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। এতে 25W ওয়্যারলেস MagSafe চার্জিং সাপোর্টও আছে।
Oppo Find X10 বেস 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 1,39,999 টাকা। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 1,69,999 টাকা।
iPhone 17 বর্তমানে Apple স্টোরে 99,900 টাকায় লিস্টেড আছে। এটি 256 জিবি মডেলের দাম। 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হল 1,24,900 টাকা। দুই মডেলেই 8 জিবি র্যাম পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules