Oppo Find X9 সিরিজ Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যার পরিচালিত প্রথম ফোন হতে চলেছে।
Photo Credit: Oppo
Oppo Find X8 সিরিজের মতো Find X9 ফোনটিতে Hasselblad-টিউনড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।
Oppo Find X9 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থাটি সোমবার একটি চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Find X সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই লাইনআপে Oppo Find X9 ও Find X9 Pro ছাড়াও, আরও মডেল লঞ্চ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলে MediaTek Dimensity 9500 চিপসেট ব্যবহার হতে পারে। এগুলি Android 16-নির্ভর ColorOS 16 পরিচালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে। Oppo Find X9 Pro মডেলটির অন্যতম আকর্ষণ হবে 200 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo Find X9 সিরিজ অক্টোবর 16 চীনে লঞ্চ হবে। এই লাইনআপে কতগুলো মডেল আসবে, তা এখনও বলেনি সংস্থা। তবে ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ Find X9 সিরিজের গ্লোবাল লঞ্চের ইঙ্গিত করেছেন। যদিও আন্তর্জাতিক বাজারে প্রকাশের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, পূর্বসূরী Find X8 সিরিজ গত বছর নভেম্বরের শেষে ভারতে এসেছিল।
Oppo Find X9 সিরিজ কোম্পানির নিজস্ব ট্রিনিটি ইঞ্জিনের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ইঞ্জিন শব্দটি শুনে ঘাবড়ে যাবেন না। এটি আসলে সফটওয়্যার সিস্টেম সম্পর্কিত এক ধরনের প্রযুক্তি যা স্মার্টফোনের পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং উন্নত করতে সাহায্য করে। স্ট্যান্ডার্ড Oppo Find X9 মডেলে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। অন্য দিকে, Oppo Find X9 Pro আরও শক্তিশালী 7,500mAh ব্যাটারিতে চলবে।
আগের মডেলগুলির মতো Oppo Find X9 সিরিজে Hasselblad-টিউনড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। Oppo Find X9 Pro ফোনটিতে ইতিমধ্যেই 70 মিমি ফোকাল লেন্থ এবং f/2.1 অ্যাপারচার সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। সংস্থা আসন্ন ডিভাইসটির সঙ্গে হ্যাসেলব্লাড প্রফেশনাল ফটোগ্রাফি কিট অফার করবে।
প্রসঙ্গত, Vivo X300 ও Vivo X300 Pro অক্টোবর 13 চীনে লঞ্চ হবে। উভয় ফোনেই 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে যা 23 মিমি ফোকাল লেন্থ অফার করবে। Vivo X300 Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। ওপ্পোর দেখাদেখি ভিভোর আসন্ন ফোনেও MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে।
Vivo X300 লাইনআপ বাজারের প্রথম ডুয়াল চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজযুক্ত ফোন হতে চলেছে। ভিভো দাবি করেছে, এটি রিডিং এবং রাইটিং স্পিড 70 শতাংশেরও বেশি বাড়িয়ে দেবে। ফোনগুলো 92 ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ Zeiss-এর 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity