Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 এপ্রিল 2026 22:24 IST
হাইলাইট
  • Oppo Find X9 Ultra-এর ক্যামেরা সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারে
  • এটি Oppo-এর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন
  • এই স্মার্টফোনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে

Oppo Find X9 Ultra is equipped with a two 200-megapixel cameras

Photo Credit: Oppo

Oppo Find X9 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি Oppo-এর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার মোবাইল ফোন। Hasselblad-এর সাথে হাত মিলিয়ে ক্যামেরা সেটআপ তৈরি করেছে কোম্পানি। ক্যামেরার মাধ্যমে সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এটি 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করতে সক্ষম। Oppo Find X9 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, QHD+ ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং, ডুয়াল স্যাটেলাইট কমিউনিকেশন, Dolby Atmos, বড় ডুয়াল স্পিকার, ও IP66 + IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে।

Oppo Find X9 Ultra ফিচার্স, স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বাজিমাত করেছে। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony LYT 901), 200 মেগাপিক্সেলের সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল), 120x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (10x অপটিক্যাল জুম), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, 3.2 মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর রয়েছে, যা কালার রিপ্রোডাকশনে সাহায্য করবে।

স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Oppo Find X9 Ultra-তে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ডলবি ভিশন, 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,800 নিট ব্রাইটনেস (HBM), 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), এবং 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে৷ স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ডিভাইসটি Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

Oppo Find X9 Ultra দাম

Oppo Find X9 Ultra আজ চীনে লঞ্চ হয়েছে। ফোনটি আগামী মাসে ভারতে আসছে। চীনে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 ইউয়ান (প্রায় 1,03,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,999 ইউয়ান (প্রায় 1,10,000 টাকা), 8,499 ইউয়ান (প্রায় 1,17,050 টাকা)।

টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ 9,499 ইউয়ানে (প্রায় 1,30,000 টাকা) এসেছে। Oppo Find X9 Ultra মার্কেটে Vivo X300 Ultra, Samaung Galaxy S26 Ultra, ও iPhone 16 Pro Max-এর সাথে প্রতিযোগিতা করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and camera-first aesthetic design
  • Tundra Umber > Canyon Orange colour, every time
  • Excellent display
  • Class-leading performance
  • Stunning camera setup, especially the main sensor
  • Excellent battery
  • Bad
  • Expensive
  • No 16GB RAM and 1TB storage option
  • Videos still leave scope for improvement
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 16GB
Storage 1TB
Battery Capacity 7050mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  2. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  3. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  4. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  5. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  6. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  7. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  8. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  9. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.