Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 মে 2026 20:23 IST
হাইলাইট
  • Oppo Find X9 Ultra কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোন
  • ফোনটির দাম ও সমস্ত অফার ভারতে লঞ্চের আগে ফাঁস হয়েছে
  • এটি 200 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে

Oppo Find X9 Ultra is powered by a Snapdragon 8 Elite Gen 5 chipset

Photo Credit: Oppo

Oppo Find X9 Ultra আগামী সপ্তাহে (মে 21) ভারতে আসছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই এই ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রকাশ্যে এসেছে। এটি ভারতের বাজারে ওপ্পোর সবচেয়ে দামি স্মার্টফোন হতে চলেছে। Vivo X300 Ultra-এর মতো Oppo Find X9 Ultra লঞ্চ হবে একটাই মেমরি অপশনে। দাম সাধ্যের মধ্যে রাখতে বেশ কিছু আকর্ষণীয় অফারও আনবে চীনা প্রতিষ্ঠানটি, যার মধ্যে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, বিনামূল্যে ডিফেক্ট রিপ্লেসমেন্ট, নো-কস্ট ইএমআই, ও নিশ্চিত বাইব্যাকের মতো ডিল থাকছে। দাম বলার আগে জানিয়ে রাখি, এটি প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত Oppo ফোন।

Oppo Find X9 Ultra দাম ও অফার

টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Oppo Find X9 Ultra-এর দাম ভারতে 1,79,999 টাকা হবে। ডিভাইসটি 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। মনে করা হচ্ছে, সরাসরি চীন থেকে আমদানি করার ফলে এত দাম। তবে একাধিক অফারের মাধ্যমে দাম আরও কমিয়ে আনবে তারা।

Oppo Find X9 Ultra-এর-এর সঙ্গে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। 180 দিনের ডিফেক্ট রিপ্লেসমেন্ট অফার থাকছে। এটি 24 মাস পর্যন্ত বিনা সুদের মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। কোম্পানি 60 শতাংশ বাইব্যাক ভ্যালু দেবে। এছাড়াও, ক্রেতারা 22,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং তিন মাসের Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।

টিপস্টারের আরও দাবি, Oppo Find X9s-এর দাম এ দেশে 79,999 টাকা থেকে শুরু হবে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য। 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ কিনতে 89,999 টাকা খরচ হবে। অভিষেক যাদব গতকাল স্মার্টফোনটির দাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন

Oppo Find X9 Ultra স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা চীনের মতো ভারতেও একই স্পেসিফিকেশনের সাথে আসবে। সে ক্ষেত্রে ফোনটি 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যা 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), ডলবি ভিশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+  অফার করবে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ওপ্পোর এই ফোনের মুখ্য আকর্ষণ হল Hasselblad টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।

Find X9 Ultra-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,050mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট বর্তমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and camera-first aesthetic design
  • Tundra Umber > Canyon Orange colour, every time
  • Excellent display
  • Class-leading performance
  • Stunning camera setup, especially the main sensor
  • Excellent battery
  • Bad
  • Expensive
  • No 16GB RAM and 1TB storage option
  • Videos still leave scope for improvement
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 16GB
Storage 1TB
Battery Capacity 7050mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Familiar yet premium IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Live Space feature is quite handy
  • Good telephoto camera
  • Good battery life
  • Bad
  • Gets hot when recording video
  • No wireless charging
  • No 120 fps video recording
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500s
Front Camera 32-Ultrapixel
Rear Camera 50-Ultrapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,025mAh
OS Android 16
Resolution 1,256x2,760 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  2. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  3. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  4. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  5. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  6. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  7. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  8. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  9. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  10. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.