Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 এপ্রিল 2026 19:59 IST
হাইলাইট
  • Oppo Find X9s Pro একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসছে
  • এই ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে
  • Oppo Find X9s Pro মডেলে 7.025mAh ব্যাটারি থাকতে পারে

Oppo Find X9s Pro is said to run on the Dimensity 9500 processor

Photo Credit: Oppo

Oppo Find X9s Pro এপ্রিল 21 লঞ্চ হচ্ছে। সংস্থা ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনে 200 মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা থাকার কথা নিশ্চিত করেছে। ফলে ক্রেতাদের প্রত্যাশার পারদ বাড়ছে। আগামী সপ্তাহে চীনে অফিসিয়াল লঞ্চের আগে এখন ওপ্পোর আসন্ন ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার পাশাপাশি Oppo Find X9s Pro মডেলের পারফরম্যান্সও নজর কাড়বে। এটি MediaTek-এর Dimensity 9500 চিপসেটের সাথে আসবে বলে খবর সামনে এসেছে, যা স্ট্যান্ডার্ড Find X9 এবং Find X9 Pro-তেও ব্যবহার হয়েছে।

Oppo Find X9s Pro-এর স্পেসিফিকেশন ফাঁস হল

টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে Oppo Find X9s Pro সম্পর্কে একাধিক তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে এই ফোনের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 1/1.4 ইঞ্চি সাইজের সেন্সর ব্যবহার করবে। 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 1/1.56 ইঞ্চি Samsung HP5 সেন্সর থাকবে, যা 2.8x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে।

এছাড়াও, ওপ্পো ফাইন্ড এক্স9এস প্রো-এর পিছনের অংশে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি মাল্টিস্পেকট্রাল লেন্স পাওয়া যাবে। ডিভাইসের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। 6.32 ইঞ্চির ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,025mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।

Oppo Find X9s Pro 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (3D), IP68 + IP69 রেটিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম, সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ, ও চারটি রঙের বিকল্পে আসতে চলেছে। ফোনটির ওজন হবে 198 গ্রাম। এটি পরিমাপের দিক থেকে 8.4 মিলিমিটার পাতলা হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, Oppo Find X9 Ultra একই দিনে চীনে লঞ্চ হচ্ছে। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল 3x সুপার পোট্রেট টেলিফটো লেন্স, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

রিপোর্ট বলছে, হ্যান্ডসেটের সামনে 6.78 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এতে 7,050mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার মিলতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  2. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  3. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  4. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  5. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  6. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  7. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  8. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  9. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  10. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.