Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন

Oppo K14 Liite পার্পেল ও ডার্ক ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন

Photo Credit: Oppo

Oppo K14 Lite is available in Feather Purple and Stone Brown colours

হাইলাইট
  • Oppo K14 Lite শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ফোনের সামনে 120Hz ডিসপ্লে রয়েছে
  • Oppo K14 Lite থার্মাল গ্রাফাইট কুলিং এরিয়া ও IP64 রেটিং অফার করে
বিজ্ঞাপন

Oppo K14 Lite বুধবার ভারতে লঞ্চ হয়েছে। Oppo K সিরিজের এই নতুন স্মার্টফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। এটি একবার চার্জে 3 দিন ব্যাকআপ দিতে পারবে। Oppo K14 Liite পার্পেল ও ডার্ক ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ওপ্পোর নয়া বাজেট ফোনে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রেটিং, থার্মাল গ্রাফাইট কুলিং এরিয়া, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, রিভার্স চার্জিং, ও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে।

Oppo K14 Lite দাম

Oppo K14 Lite ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ফোনের দাম 16,999 টাকা রেখেছে কোম্পানি। তবে লঞ্চ অফারে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 15,999 টাকায় নেমে আসবে।

Oppo K14 Lite তিন মাসের নো-কস্ট ইএমআই স্কিমে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এটি আজ, বুধবার (সেপ্টেম্বর 16) থেকেই ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ হবে।

Oppo K14 Lite ফিচার্স ও স্পেসিফিকেশন

ওপ্পো কে14 লাইট একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস 900 নিট, এবং রেজোলিউশন এইচডি+ (720 x 1,570 পিক্সেল)। স্ক্রিনে স্প্ল্যাশ টাচ, অয়লি হ্যান্ড টাচ, ও গ্লোভ টাচ ফিচার রয়েছে। তাই আঙুল ভেজা, তেলতেলে বা গ্লাভস পরা অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের অংশে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের।ক্যামেরায় নাইট, টাইমল্যাপস, এবং পোট্রেটের মতো বিভিন্ন শুটিং মোড পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে এআই ইরেজার, এআই ক্লিয়ার ফেস, এবং এআই স্মার্ট ইমেজ ম্যাটিং 2.0-এর মতো AI-ভিত্তিক ফিচার্স বর্তমান।

Oppo K14 Lite মডেলে থাকা 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি একবার চার্জে 26.84 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক অফার করবে। এছাড়াও, ফুল চার্জে 13.19 ঘন্টা বিজিএমআই খেলা ও 55.5 ঘন্টা পর্যন্ত ফোনে কথা বলা যাবে বলে দাবি করা হয়েছে। ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করবে। এটি 1,800টি চার্জিং সাইকেল সম্পূর্ণ হওয়ার পরেও মূল ক্যাপাসিটির 80 পার্সেন্টের বেশি ধরে রাখতে সক্ষম হবে।

ডিভাইসটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে রান করে। এটি LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। স্টোরেজ বাড়ানোর জন্য মেমরি কার্ড স্লট রয়েছে। এতে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকছে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 10x ডিজিটাল জুম, 3.5 মিমি অডিও জ্যাক, ই-কম্প্যাস, ও ডুয়াল সিম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »