আজ ভারতে আসছে Oppo K3: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2019 13:34 IST
হাইলাইট
  • শুক্রবার সন্ধ্যা 6 টায় Oppo K3 লঞ্চ শুরু হবে
  • এই ফোনে থাকছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট

আজ ভারতে আসছে Oppo K3

শুক্রবার ভারতে লঞ্চ হবে Oppo K3। এই ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। আজ সন্ধ্যা 6 টায় Oppo K3 লঞ্চ ইভেন্ট শুরু হবে। মে মাসে চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছিল Oppo। Oppo K3 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। বৃহস্পরিবার ভারতে লঞ্চ হয়েছিল Oppo A9। পর দিনই ভারতে আসছে পপ-আপ ক্যামেরার Oppo K3।

শুক্রবার সন্ধ্যা 6 টায় Oppo K3 লঞ্চ শুরু হবে। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Oppo K3 এর সম্ভাব্য দাম দাম

চিনে Oppo K3 ফোনের দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

Oppo K3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo K3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে Color OD 6.0 স্কিন। Oppo K3 তে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo K3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo K3 তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB। ফোনের ভিতরে থাকছে একটি 3,765 mAh ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জিং এর মাধ্যমে দ্রুত চার্জ হবে এই ফোনের ক্যামেরা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Fast autofocus, good cameras
  • Bad
  • Portrait mode isn’t always effective
  • A bit too large for some hands
  • Lack of microSD card slot could be a problem on 64GB model
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  2. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  3. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  4. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  5. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  6. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  7. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  8. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  9. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  10. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.