Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 নভেম্বর 2024 11:13 IST
হাইলাইট
  • Oppo Reno 13 সিরিজটি একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সাথে আসতে পারে
  • Oppo Reno 13 ফোনটিতে 16জিবি পর্যন্ত RAM যুক্ত থাকতে পারে
  • বিশ্বের বাজারে Oppo Reno 13 সিরিজটি 2025 সালে জানুয়ারি মাসে উন্মোচিত হ

Oppo Reno 13 একটি বাটারফ্লাই পার্পল কালারওয়েতে আসা নিশ্চিত করা হয়েছে

Photo Credit: Oppo

Oppo Reno 13-সিরিজটি খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানী দেশে এটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানি স্মার্টফোনটির ডিজাইন,RAM এবং স্টোরেজ বিকল্পটিও প্রকাশ করেছে। কোম্পানি এটির একটি রঙের বিকল্পও প্রদর্শন করেছে।আশা করা যাচ্ছে আসন্ন লাইনআপটি,Oppo Reno 12 এবং Reno 12 Pro-এর উত্তরসূরী হিসেবে,একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সাথে আসতে পারে।
আবার অন্যদিকে আসন্ন হ্যান্ডসেটগুলির মধ্যে,একটি হ্যান্ডসেট চিপসেটের বৈশিষ্ট্যর সাথে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে।এছাড়াও একজন টিপস্টার লাইনআপটির
বিশ্বের বাজারে লঞ্চের সময়সীমাও ফাঁস করেছে।

Oppo Reno 13-সিরিজটির লঞ্চের তারিখ সম্মন্ধে তথ্য:

Oppo কোম্পানী একটি Weibo পোস্টের মাধ্যমে জানিয়েছে,
Oppo Reno 13-সিরিজটি চীনে 25সে নভেম্বর সন্ধ্যে 7টায় (4:30pm IST)লঞ্চ করা হবে।হ্যান্ডসেটটি বাটারফ্লাই পার্পল রঙের বিকল্পে আসতে চলেছে,অন্যান্য রংগুলি লঞ্চের আগে জানা যেতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো যে,এই স্মার্টফোনটির পাশাপাশি কোম্পানী Oppo Pad 3 এবং Oppo Enco R3 Pro TWS ইয়ারফোনগুলিও লঞ্চ করতে চলেছে।

Advertisement

কোম্পানী চিনা ই-স্টোরের তালিকায় সিরিজটির বেস মডেল Oppo Reno 13 আছে। যেখানে দেখা যাচ্ছে এটি 12জিবি+256জিবি,12জিবি+512জিবি,16জিবি+256জিবি,16জিবি+512জিবি,16জিবি+1টিবি,এই পাঁচটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আসতে চলেছে।

একজন X ব্যবহারকারীর @chunvn8888 একটি পোস্ট থেকে ধারণা করা হচ্ছে যে,আসন্ন সিরিজটিকে বিশ্বের বাজারে 2025সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে।
এবং পূর্বের একটি ফাঁস হওয়া তথ্য দাবি করে, ভারতেও এই সিরিজটি সেইসময়ই আসতে পারে।

Oppo Reno 13-সিরিজটির আনুমানিক চিপসেট(SoC):

Oppo Reno 13 সিরিজটির ভ্যানিলা এবং প্রো বিকল্পগুলি MediaTek Daimensity 8300 চিপসেটের মাধ্যমে চলতে পারে বলে আশা করা যাচ্ছে। পূর্বের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে যে,Oppo Reno 13 Pro হ্যান্ডসেটটি একদম নতুন MediaTek Daimensity 8350 চিপসেটের সাথে আসতে পারে, যা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

Advertisement

অন্যদিকে গিকবেঞ্চের তালিকায় একটি Oppo-র হ্যান্ডসেট, মডেল নম্বর PKK110-এর সাথে দেখা গিয়েছে,মনে করা হচ্ছে এটি Oppo Reno 13 Pro-এর চিনা সংস্করণ। এটির CPU এবং GPU কনফিগারেশন দেখে মনে করা হচ্ছে এটিতে MediaTek Daimensity 8300 SoC থাকতে পারে। বলা হয়েছে ফোনটিতে 16জিবি RAM থাকতে পারে এবং এটি Android 15 দ্বারা চালিত হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.