Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে

Oppo Reno 16 FS নাম পরিবর্তন করে Oppo Reno 15c নামে ভারতে আসতে পারে।

Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে

Photo Credit: Oppo

Oppo Reno 16 FS features a 50-megapixel autofocus selfie camera

হাইলাইট
  • Oppo Reno 16 FS ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • এটি MediaTek Dimensity 7300 Energy প্রসেসর ব্যবহার করে
  • Oppo Reno 16 FS বড় 6,500mAh ব্যাটারি পেয়েছে
বিজ্ঞাপন

Oppo Reno 16 সিরিজ ভারতে জুলাই 2 লঞ্চ হচ্ছে। অবশ্য তার আগেই এই লাইনআপের ফোন গ্লোবাল মার্কেটে রিলিজ শুরু করেছে কোম্পানি। এবার Oppo Reno 16 FS আত্মপ্রকাশ করল। ফোনটি নাম পরিবর্তন করে Oppo Reno 15c নামে এ দেশে আসবে বলে দাবি করা হচ্ছে। ওপ্পোর নতুন ফোনে প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7300 Energy প্রসেসর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Snap Key AI বাটন, স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, এবং eSIM ফিচারের সঙ্গে এসেছে। এছাড়াও, ফোনটিতে Wi-Fi 6, IP68 জল ও ধুলোরোধী রেটিং, এবং Oppo Bubble অ্যাক্সেসরি সাপোর্ট আছে।

Oppo Reno 16 FS স্পেসিফিকেশন ও দাম

Oppo Reno 16 FS-এর সামনে একটি 6.57 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), ও 10-বিট কালার সমর্থন করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

ওপ্পো রেনো 16 এফএস ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা উভয় 30fps-এ 4K ভিডিও তুলতে সক্ষম। Oppo Reno 16 FS মডেলে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 512 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

এই স্মার্টফোনে ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে।

ফোনটি Oppo Bubble-এর সঙ্গে ব্যবহার করা যাবে। বাবল 1.73 ইঞ্চির গোল ডিসপ্লেযুক্ত একটি অ্যাক্সেসরি। এটি চুম্বকের মতো ফোনের পিছনে আটকে থাকবে। ইউজাররা সামনের ক্যামেরার বদলে আরও উন্নত রেজোলিউশনের রিয়ার ক্যামেরার ম্যাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও, ডিভাইসটি 10 মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করতে সক্ষম। 

Oppo Reno 16 FS ইউরোপে একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে৷ সেখানে 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম 649 ইউরো রাখা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 69,800 টাকার সমান৷ এটি পার্পেল ব্ল্যাক ও পপ হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  2. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  3. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  4. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  5. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  6. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  7. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  8. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  9. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  10. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »