44MP ডুয়াল সেলফি ক্যামেরা সহ ভারতে এল Oppo Reno 3 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 মার্চ 2020 14:19 IST
হাইলাইট
  • 6 মার্চ বিক্রি শুরু হবে Oppo Reno 3 Pro
  • এই ফোনে রয়েছে MediaTek Helio P95 চিপসেট
  • থাকছে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Oppo Reno 3 Pro -র দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে

লঞ্চ হল Oppo Reno 3 Pro। সোমবার ভারতে এই ফোন নিয়ে এসেছে Oppo। নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কম আলোতেই এই ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা যাবে। এই ফোনে রয়েছে 256GB স্টোরেজ।

Oppo Reno 3 Pro -র দাম

128GB স্টোরেজে Oppo Reno 3 Pro -র দাম 29,990 টাকা। অন্যদিকে 256GB স্টোরেজে এই ফোন কিনতে 32,990 টাকা খরচ করতে হবে। নীল, কালো ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। 6 মার্চ 128GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু হবে। 256GB স্টোরেজে কবে Oppo Reno 3 Pro বিক্রি শুরু হবে জানায়নি চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই 128GB স্টোরেজে Oppo Reno 3 Pro প্রি-অর্ডার শুরু হয়েছে।

লঞ্চ অফারে এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। অফলাইন স্টোর থেকে প্রতিম তিন দিনের মধ্যেই এই ফোন কিনলে কোন ডাউন-পেমেন্ট ছাড়াই ইএমআই মিলবে। এছাড়াও শুধুমাত্র অফলাইন গ্রাহকদের জন্য কমপ্লিট ড্যামেজ প্রোটেকশন পাওয়া যাবে। Oppo Reno 3 Pro গ্রাহকদের মাত্র 1 টাকায় ওয়্যারলেস স্পিকার ও 2,000 টাকায় Enco Free ট্রু  ওয়্যারলেস হেডফোন কেনার সুযোগ করে দিইয়েছে চিনের কোম্পানিটি।

Oppo Reno 3 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo Reno 3 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি ColorOS 7  স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি  FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek Helio P95 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

Oppo Reno 3 Pro -র পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ

Oppo Reno 3 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনো সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের ডুয়াল ক্যামেরায় 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A41 -এর স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। এই ফোনে রয়েছে Dolby Atmos ও Hi-Res Audio সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে একটি 4,025mAh। সঙ্গে থাকছে 30W VOOC Flash Charge 4.0 প্রযুক্তি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good camera performance in daylight
  • Decent selfie camera
  • Good design
  • Solid battery life
  • Bad
  • Preinstalled bloatware
  • Disappointing low-light video performance
 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P95
Front Camera 44-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.