নতুন সাব-ব্র্যান্ড Reno নিয়ে হাজির হল Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মার্চ 2019 16:07 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno।
  • 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম ফোন লঞ্চ হবে
  • সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল লোগো

সামনে এল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno

Photo Credit: Weibo

চিনে লঞ্চ হল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno। 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম ফোন লঞ্চ হবে। প্রথম ফোন লঞ্চের দিন ছাড়াও Reno ব্রন্ডের লোগো সামনে এনেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ব্র্যান্ড সম্পর্কে বেশি তথ্য জানায়নি Oppo।

Reno ব্র্যান্ডের রঙিন লোগো দেখে তনে হচ্ছে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে এই ব্র্যান্ড লঞ্চ করা হয়েছে। তরুন প্রজন্মের চাহিহার কথা মাথায় রেখেই ফিচারে ভরা স্মার্টফোন নিয়ে আসতে পারে নতুন ব্র্যান্ড।

Oppo ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চিনে 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Oppo। এছাড়াও সোশ্যাল মিডিয়াল একটি ছবি পোস্ট করেছে ব্রিয়ান। সেই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে।

2018 সালে ভারতে লঞ্চ হয়েছিল Oppo –র সাব ব্র্যান্ড Realme। খুব অল্প সময়ের মধ্যেই ভারতে দারুন সাফল্য পেয়েছে এই ব্র্যান্ড। চিনে একই ধরনের সাফল্যের জন্য Reno ব্র্যান্ড লঞ্চ করল Oppo।   

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Reno
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  2. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  3. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  4. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  5. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  6. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  7. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  8. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  9. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  10. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.