নতুন সাব-ব্র্যান্ড Reno নিয়ে হাজির হল Oppo

Oppo ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চিনে 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Oppo।

নতুন সাব-ব্র্যান্ড Reno নিয়ে হাজির হল Oppo

Photo Credit: Weibo

সামনে এল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno

হাইলাইট
  • চিনে লঞ্চ হল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno।
  • 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম ফোন লঞ্চ হবে
  • সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল লোগো
বিজ্ঞাপন

চিনে লঞ্চ হল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno। 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম ফোন লঞ্চ হবে। প্রথম ফোন লঞ্চের দিন ছাড়াও Reno ব্রন্ডের লোগো সামনে এনেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ব্র্যান্ড সম্পর্কে বেশি তথ্য জানায়নি Oppo।

Reno ব্র্যান্ডের রঙিন লোগো দেখে তনে হচ্ছে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে এই ব্র্যান্ড লঞ্চ করা হয়েছে। তরুন প্রজন্মের চাহিহার কথা মাথায় রেখেই ফিচারে ভরা স্মার্টফোন নিয়ে আসতে পারে নতুন ব্র্যান্ড।

Oppo ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চিনে 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Oppo। এছাড়াও সোশ্যাল মিডিয়াল একটি ছবি পোস্ট করেছে ব্রিয়ান। সেই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে।

2018 সালে ভারতে লঞ্চ হয়েছিল Oppo –র সাব ব্র্যান্ড Realme। খুব অল্প সময়ের মধ্যেই ভারতে দারুন সাফল্য পেয়েছে এই ব্র্যান্ড। চিনে একই ধরনের সাফল্যের জন্য Reno ব্র্যান্ড লঞ্চ করল Oppo।   

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »