48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo Reno Z: দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 মে 2019 10:58 IST
হাইলাইট
  • Oppo Reno Z ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
  • ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট
  • Oppo Reno Z ফোনে রয়েছে 4,035 mAh ব্যাটারি

Oppo Reno Z এর দাম 2,499 ইউয়ান

Oppo Reno সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হল। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Oppo Reno Z। সম্প্রতি ভারতে এসেছে এই সিরিজের অন্য দুই স্মার্টফোন Oppo Reno আর Oppo Reno 10X Zoom এডিশন। আগের দুই ফোনের মতো Oppo Reno Z ফোনে শার্ক ফিন পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না। পরিবর্তে এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট।

Oppo Reno Z এর দাম

6GB RAM + 256GB স্টোরেজে Oppo Reno Z এর দাম 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা)। 6 জুন থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হবে। চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে ভারতে কবে এই ফোন পাওয়া যাবে জানায়নি Oppo।

Oppo Reno Z স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo Reno Z ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4  ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। Oppo Reno Z এর ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট, IMG PowerVR GM 9446 GPU, 8GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo Reno Z ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি    তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Reno Z ফোনে রয়েছে 4,035 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.