সম্পূর্ণ নতুন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে এল Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জুলাই 2019 18:43 IST
হাইলাইট
  • ওয়াটারফল ডিসপ্লে নিয়ে এল Oppo
  • ফোনের পাশে ভাঁজ হয়ে যাবে এই ডিসপ্লে
  • 2019 সালের শেষে এই ডিসপ্লের ফোন বাজারে আসছে

এই ডিসপ্লের পাশে কোন বেজেল নেই

সম্পূর্ণ নতুন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে হাজির হল চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Oppo। এই ডিসপ্লের পাশে কোন বেজেল নেই। পরিবর্তে ফোনের পাশে ডিসপ্লে ভাঁজ হয়ে যাবে। এছাড়াও ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। এর আগে কোন স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি এই ধরনের ডিসপ্লে নিয়ে আসেনি। নতুন এই ডিসপ্লের নাম ওয়াটারফল ডিসপ্লে। সম্প্রতি নতুন এই ডিসপ্লের ছবি প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন সোশাল মিডিয়ায় নতুন ওয়াটারফল ডিসপ্লের ছবি প্রকাশ করেছেন। ঝরনার মতোই ফোনের দুই পাশে চলে যাচ্ছে সেই ডিসপ্লে। সেই কারনেই এই নামকরন। এই বছরের শেষে নতুন এই ডিসপ্লে ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করতে পারে Oppo।


ছবি: Weibo/ Brian Shen

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo K3। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। ডুয়াল সিম Oppo K3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে Color OD 6.0 স্কিন। Oppo K3 তে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo K3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল Sony IMX471 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo K3 তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB। ফোনের ভিতরে থাকছে একটি 3,765 mAh ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জিং এর মাধ্যমে দ্রুত চার্জ হবে এই ফোনের ক্যামেরা।

Oppo K3 ফোনের দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Oppo K3 কিনতে 19,990 টাকা খরচ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Waterfall Screen, Waterfall Display
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.