লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Pixel 4 ফোনের ছবি ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 সেপ্টেম্বর 2019 15:12 IST
হাইলাইট
  • The Pixel 4 আর Pixel 4 XL ফোনে 6GB RAM থাকবে
  • অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশান মোড থাকছে
  • Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম

Pixel 4 -এ কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড

Photo Credit: XDA-Developers

আর কয়েক দিনের অপেক্ষা। তার পরে লঞ্চ হবে 2019 সালে Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 4। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। নতুন রিপোর্টে Pixel 4 ফোনের ছবি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনের ক্যামেরায় থাকবে 8x জুম। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড। সাথে থাকবে 6GB RAM। প্রসঙ্গত Pixel 3 ফোনে 4GB RAM ব্যবহার করেছিল Google।

9to5Google ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Pixel 4 ফোনে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশান মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে Pixel 4।

Advertisement

Pixel 4 ক্যামেরায় 8X জুম থাকছে
ছবি: XDA-Developers

Pixel 3 সিরিজে প্রথম নাইট সাইট মোড নিয়ে এসেছিল Google। Pixel 4 ফোনে সেই মোডে উন্নতি হবে। আগে নাইট সাইটে ছবি তুলতে অনেকটা সময় লাগত। আপডেটের পরে নাইট সাইট মোডে কম সময়ে ছবি তোলা সম্ভব হবে।

Advertisement

ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়াও সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে Pixel 4 ফোনের ছবি সামনে এসেছে। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। Pixel 4 ফোনের ডিসপ্লের চারপাশে চওড়া বেজেল থাকছে। ফোনের পিছনে থাকছে কোম্পানির লোগো। এছাড়াও Pixel 4 ফোনের পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম Pixel সিরিজের কোন স্মার্টফোনে একের বেশি ক্যামেরা থাকবে।

অন্য এক ভিডিওতে জানানো হয়েছে Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম। এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 10 অপারেটিং সিস্টেম চলবে। তবে 8x অপ্টিকাল জুম না ডিজিটাল জুম তা জানা যায়নি।

Pixel 4 ফোনের ভিতরে 6GB RAM থাকবে। সাথে এই ফোনের ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build, comfortable to handle
  • Intuitive software features
  • Very good cameras
  • HDR capable display
  • Excellent stereo speakers
  • Bad
  • Expensive
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 2915mAh
OS Android 9.0
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.