Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 এপ্রিল 2026 14:06 IST
হাইলাইট
  • Poco C81 ও C81x-এর সামনে 120Hz ডিসপ্লে আছে
  • Poco C81 Pro বড় 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • Poco C81 সিরিজের দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে

Poco C81 will receive six years of software update

Photo Credit: Poco

Poco C81 সিরিজ আজ ভারতে লঞ্চ হয়েছে। শাওমির সাব ব্র্যান্ডটি এই লাইনআপের অধীনে দুই বাজেট 4G ফোন নিয়ে হাজির হয়েছে। Poco C81 ও Poco C81x ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। দাম 10,000 টাকারও কম। ফলে আমজনতা সস্তায় ভাল স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছে। Poco C81 ও Poco C81x মডেলে হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 6,300mAh পর্যন্ত ক্যাপাসিটির বড় ব্যাটারি, IP52 জল ও ধুলোরোধী রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং লেটেস্ট Android OS ভিত্তিক HyperOS কাস্টম সফটওয়্যার আছে। চলুন পোকোর দুই ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Poco C81 ও Poco C81x দাম

Poco C81x ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 3 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। এটি এলিট ব্ল্যাক ও আইস ব্লু কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে, Poco C81-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অপশনের দাম 10,999 টাকা। ফোনটি এলিট ব্ল্যাক, সানসেট গোল্ড, ও আইস ব্লু রঙের বিকল্পে কেনা যাবে। দুই ফোনের বিক্রি এপ্রিল 27 থেকে শুরু হচ্ছে।

Advertisement

Poco C81 ও Poco C81x স্পেসিফিকেশন

Poco C81x-এর সামনে 6.88 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। Poco C81 মডেলে 800 নিট ব্রাইটনেসের সাথে সামান্য বড় 6.9 ইঞ্চি এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এতেও বেস মডেলের মতো একই রেজোলিউশন ও রিফ্রেশ রেট আছে। ফোনগুলির স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

ফটোগ্রাফির জন্য, পোকো সি81 ও সি81এক্স উভয়ের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে পোকো। পিছনের ক্যামেরায় ডকুমেন্ট মোডে ফিজিক্যাল নথি ও রিসিপ্টের ছবি তুলে ডিজিটাল কপি বানানো যাবে।

পোকোর দুই ফোনেই Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। Poco C81 ও C81x যথাক্রমে 6,300mAh ও 5,200mAh ব্যাটারি পেয়েছে। উভয় মডেলে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।

Advertisement

Poco C81 লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস দ্বারা সজ্জিত। এটি চারটি মেজর আন্ড্রয়েড আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। Poco C81x অবশ্য Android 15 নির্ভর HyperOS 2 সফটওয়্যারে রান করে। ফোনগুলি ডুয়াল ব্যান্ড Wi-Fi, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম, FM রেডিও, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ডুয়াল 4G VoLTE অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.