গেম খেলতে ভালবাসেন? আপনার জন্য Poco F1 -এ যোগ হল দুর্দান্ত এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মার্চ 2019 15:58 IST
হাইলাইট
  • শিঘ্রই হাই ডেফিনেশানে Netflixদেখা যাবে Poco F1 থেকে
  • সপ্তাহের শেষে Poco F1 ফোনে MIUI 10 Global Beta ROM 9.3.21 আসবে
  • আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে Poco F1 ফোনে গেমিং টার্বো মোড চলবে

সপ্তাহের শেষে Poco F1 ফোনে MIUI 10 Global Beta ROM 9.3.21 পৌঁছাতে শুরু করবে

Poco F1 ফোনে পৌঁছে গেল MIUI 10 Global Beta ROM 9.3.21 আপডেট। এই আপডেটে একাধিক বাগ ফিক্সের সাথেই যোগ হয়েছে বহু প্রতীক্ষিত গেম টার্বো মোড। MIUI ওয়েবসাইট থেকে এই বিটা আপডেট ডাউনলোড করা যাবে। এছাড়াও হাই ডেফিনেশানে Netflix দেখার জন্য Poco F1 ফোনে আসছে বিশেষ আপডেট। এই কথা জানিয়েছে Poco F1 ডেভেলপার টিম।

এই সপ্তাহের শেষে Poco F1 ফোনে MIUI 10 Global Beta ROM 9.3.21 পৌঁছাতে শুরু করবে। নোটিফিকেশানে একাধিক বাগ ফিক্স হয়েছে। এছাড়াও Google Assistant এর বাগ ফিক্স হয়েছে এই ফোনে। তবে নতুন আপডেটের প্রধান আকর্ষন গেমিং টার্বো মোড। Mi 9 ফোনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। গেম খেলার সময় পারফর্মেন্সে উন্নতি হবে এই মোডে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে Poco F1 ফোনে গেমিং টার্বো মোড কাজ করবে।

অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের পরেই এই ফোনে Widevine L1 সাপোর্ট না থাকার অভিযোগ তোলেন গ্রাহকরা। Google ও Qualcomm এর সাথে হাত মিলিয়ে Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট নিয়ে আসার কাজ করছে Xiaomi। Widevine L1 এর পরিবর্তে Poco F1 এ রয়েছে Widevine L3 সাপোর্ট। এর ফলেই অনলাইনে ভিডিও দেখার সময় HD এর পরিবর্তে SD তে ভিডিও দেখে সন্তুষ্ট থাকতে হয় Poco F1 গ্রাহকদের। এবার Poco F1 ফোনে Widevine L1 সাপোর্ট যোগ হবে। এর ফলে এই ফোনে হাই ডেফিনেশানে Netflix ও Amazon Prime ভিডিও দেখা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco F1, Xiaomi Poco F1, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  2. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  3. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  4. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  5. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  6. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  7. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  8. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  10. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.