Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে সাবালক হল Poco

Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।

Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে সাবালক হল Poco

পৃথক ব্র্যান্ডের তকমা পেল Poco

হাইলাইট
  • 2020 সালে লঞ্চ হতে পারে Poco F1-এর উত্তরসূরি
  • আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco
  • ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন
বিজ্ঞাপন

2018 সালে Xiaomi-র সাব-ব্রান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছিল Poco। আপাতত একটি মাত্র ফোন Poco F1 ভারত সহ গোটা বিশ্বের গ্রাহকদের মন জয় করেছে। এবার Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।

সম্প্রতি টুইটারে জৈন জানিয়েছেন, এবার থেকে পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে Poco। যদিও Poco ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি। 2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। এর পরে Poco সাব-ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টফোন লঞ্চ করেনি কোম্পানি। জৈন জানিয়েছে, ‘Poco ব্র্যান্ড নিজে থেকেই পরিচালনা করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। Poco F1 এর দুর্দান্ত সাফল্যের পরে স্মার্টফোন দুনিয়ায় নাম করেছে Poco।

এক প্রেস বিবৃতিতে Xiaomi জানিয়েছে, ‘Poco-র নিজস্ব দল মার্কেটিং কৌশল তৈরি করবে।' বিবৃতিতে মনু জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে সাব-ব্র্যান্ড থেকে নিজস্ব পরিচয় বানিয়ে নিয়েছে Poco। সব বয়সের মানুষের মধ্যেই দারুণ জনপ্রিয় Poco F1। 2020 সালেও কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এটা। এবার Poco-র এগিয়ে যাওয়ার সময় এসেছে। তাই Poco কে পৃথক ব্র্যান্ড হিসাবে ঘোষণা করছি আমরা। Poco-র দলকে আমার সাথে শুভেচ্ছা জানাতে অনুরোধ করছি।'

অন্যদিকে টুইটারে Redmi India অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। সেখানে ‘Redmi by Xiaomi' লেখা দেখা গিয়েছে। গত বছর চিনে পৃথক ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করেছিল Redmi। গত বছর এক সাক্ষাৎকারে Gadgets 360 কে মনু কুমার জৈন জানিয়েছিলেন, কম ফোন লঞ্চ করে বাজারে আরও বেশি প্রভাব ফেলতে চায় Redmi। চিনের মতোই ভারতের Redmi কে পৃথক ব্র্যান্ড হিসাবে নিয়ে আসতে পারে Xiaomi। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি বেজিংয়ের কোম্পানিটি।

আরও পড়ুন:

শীঘ্রই লঞ্চ হবে Poco X2! সামনে এল স্পেসিফিকেশন

Poco F1 ফোনে পৌঁছল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »