Poco F1 ফোনে পৌঁছল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 অক্টোবর 2019 15:46 IST
হাইলাইট
  • Poco F1 ফোনে MIUI11 আপডেট পৌঁছেছে
  • আপডেটের সাইজ 1.8GB
  • আপডেটের পরে এই ফোনে পৌঁছল ডার্ক মোড

MIUI 11 এর হাত ধরে Poco F1 ফোনে পৌঁছল একাধিক নতুন ফিচার

POCO F1 ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করল। একই সাথে এই ফোনে এসেছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। MIUI 11 আপডেটের হাত ধরে  Poco F1 ফোনে পৌঁছল ডার্ক মোড। চলতি মাসে কোম্পানির বিভিন্ন ফোনে MIUI 11 আপডেট পাঠানোর ঘোষণা করেছিল Xiaomi। ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7 Pro, Redmi Note 7, Redmi Note 7S ফোনে এই আপডেট পৌঁছনোর খবর এসেছে। এবার Xiaomi -র অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Poco F1 এ পৌঁছল MIUI 11।

MIUI ফোরাম আর ট্যুইটারে স্ক্রিনশট পোস্ট করে Poco F1 ফোনে MIUI 11 আপডেট পৌঁছনোর খবর জানিয়েছেন একাধিক গ্রাহক। যদিও ফোরামের মোডারেটর এক আপডেটে জানিয়েছেন আপাতত নির্বাচিত গ্রাহকের ফোনে পৌঁছবে MIUI 11। ফার্মওয়্যার ভার্সান MIUI 11 v11.0.5.0.PEJMIXM এর হাত ধরে  Poco F1 ফোনে এই আপডেট পৌঁছেছে।

Advertisement

Gadgets 360 দপ্তরের Poco F1 ফোনে এখনও এই আপডেট পৌঁছায়নি। ইতিমধ্যেই Xiaomi কে এই বিষরে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জবাব মেলেনি।

গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

Poco F1 ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে
ছবি: MIUI forums

Advertisement

Poco F1 গ্রাহকরা ফোনের Settings > About phone > System update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করা যাবে। MIUI 11 v11.0.5.0.PEJMIXM আপডেটের সাইজ 1.8GB। যদিও সাম্প্রতিকতম আপডেটের পরেও Poco F1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

চলতি মাসে Xiaomi জানিয়েছিল অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছাতে শুরু করবে। ধাপে ধাপে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই আপডেট পাঠাবে Xiaomi। প্রথম ধাপে MIUI 11 আপডেট পাবেন Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro গ্রাহকরা। 22-31 অক্টোবরের মধ্যে এই ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।

Advertisement

108MP সেন্সর সহ পাঁচটা ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, আর কী থাকছে?

দ্বিতীয় ধাপে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 আর Mi Max 2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। 4-12 নভেম্বরের মধ্যে এই ফোনগুলিতে লেটেস্ট আপডেট পাঠিয়ে দেবে Xiaomi। 13-29 নভেম্বরের মধ্যে Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco F1, MIUI 11, MIUI, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.