এবার আসছে Poco F2 Pro! লঞ্চের আগেই ফাঁস হল দাম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 মে 2020 17:28 IST
হাইলাইট
  • প্রায় 46,000 টাকার আশেপাশে লঞ্চ হবে Poco F2 Pro
  • Redmi K30 Pro'র নাম বদলে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi
  • থাকছে বৃত্তাকার ক্যামেরা মডিউল

Poco F2 Pro-তে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে

Photo Credit: 91Mobiles

আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে Poco F2 Pro। সাম্প্রতিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে।  জানা গিয়েছে স্পেনে কোম্পানির তরফ থেকে এই ফোন লঞ্চের আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। 12 মে বাজারে আসতে পারে Poco F2 Pro। লঞ্চের আগেই এই এই ফোনের দাম প্রকাশ্যে এসেছে।

91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে  128GB স্টোরেজে এই ফোন কিনতে 570 ইউরো (প্রায় 46,800 টাকা) খরচ হবে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 Pro। চিনের বাইরে Poco F2 Pro নামে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। নীল ধুসর, বেগুনী ও সাদা রঙে পাওয়া যাবে Poco F2 Pro। সম্প্রতি চিনে এই চারটি রঙ্গেই লঞ্চ হয়েছিল Redmi K30 Pro।

ডুয়াল সিম Redmi K30 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।

Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।

6,000 টাকা সস্তা হল OnePlus 7T Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco F2 Pro, Poco, Xiaomi, Redmi K30 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.