Poco আনছে তাদের ইতিহাসে সবথেকে শক্তিশালী স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 নভেম্বর 2025 19:01 IST
হাইলাইট
  • Poco F8 সিরিজে Bose-টিউনড স্পিকার থাকবে
  • Poco F8 Ultra চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে
  • Poco F8 Pro মডেলে Snapdragon 8 Elite চিপসেট থাকবে

Poco F8 Ultra to feature Snapdragon 8 Elite Gen 5 chipset

Photo Credit: Poco

Poco F8 সিরিজ যে নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা গতকাল অফিসিয়ালি ঘোষণা করেছে সংস্থা। শাওমির সাব-ব্র্যান্ডটি Poco F8 Pro এবং Poco F8 Ultra বাজারে আনছে। পোকো এখন তাদের দুই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহৃত চিপসেটের নাম প্রকাশ করেছে। ফোনগুলি Snapdragon 8 Elite সিরিজের প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে। Poco F8 সিরিজের জন্য Bose-এর সঙ্গে হাত মিলিয়েছে তারা। উভয় স্মার্টফোনে বিখ্যাত মার্কিন অডিও সংস্থাটির স্পিকার থাকবে। Poco F8 Ultra মডেলে একটি VisionBoost D8 গ্রাফিক্স চিপ থাকবে বলে জানানো হয়েছে।

Poco F8 সিরিজ Snapdragon প্রসেসরের সঙ্গে আসছে

প্রথমেই Poco F8 Ultra মডেলটির প্রসঙ্গে আসা যাক। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। OnePlus 15 গত সপ্তাহে একই চিপের সঙ্গে ভারতে এসেছে। পোকোর দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অবিশ্বাস্য 39,44,934 পয়েন্ট স্কোর করেছে। অর্থাৎ, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স নিশ্চিত। এছাড়াও, নতুন স্মার্টফোনটিতে ভিশনবুস্ট D8 চিপ থাকবে যা ছবি এবং ভিজ্যুয়াল উন্নত করবে।

Photo Credit: Poco

অন্য দিকে, Poco F8 Pro ভ্যারিয়েন্ট গত বছরের Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটিও একটি ফ্ল্যাগশিপ-গ্রেড চিপ। সম্প্রতি লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে OnePlus Ace 6 ওই প্রসেসরে রান করে। Poco X8 সিরিজে বোসের সাউন্ড থাকবে। স্পিকারটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ উৎপন্ন হয় ও অডিওকে আরও প্রাণবন্ত করে তোলে।

পোকো এফ8 আলট্রা বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এতে ডেনিম জিন্সের অনুকরণে পিছনে বিশেষ টেক্সচার রয়েছে। ফোনটির ক্যামেরা মডিউল অনেক বড় ও ফোনের উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে আছে। ক্যামেরার পাশে একটি গোল স্পিকারের উপর 'সাউন্ড বাই বোস' লেখা আছে।

জানিয়ে রাখি, Poco F8 Pro ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে। গতকাল ডিজাইন প্রকাশ এবং আজ প্রসেসরের নাম ঘোষণা হতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। রেডমির এই দুই ফোন অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে।

Redmi K90 Pro Max-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,560mAh ব্যাটারি, Wi-Fi 7, NFC, ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, 6,700 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম, 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, Bose-এর 2.1 চ্যানেল স্পিকার, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.