Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক

Poco F8 সিরিজের অধীনে Poco F8 Pro ও Poco F8 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে।

Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক

Photo Credit: Poco

Poco F8 Series equipped with a Bose-tuned speaker system

হাইলাইট
  • Poco F8 Ultra লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে
  • Poco F8 সিরিজ Bose-এর টিউন করা স্পিকার দিয়ে সজ্জিত
  • Poco F8 এর ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম
বিজ্ঞাপন

Poco F8 সিরিজ বুধবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে Poco F8 Pro ও Poco F8 Ultra আত্মপ্রকাশ করেছে। ফোনগুলি একঝাঁক নজরকাড়া ফিচার্সের সঙ্গে এসেছে, যার মধ্যে  প্রথমেই Bose-এর টিউন করা স্পিকার উল্লেখ করতে হয়। এটি গান শোনা বা ভিডিও দেখার সময় অসাধারণ সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে। Poco F8 Ultra মডেলে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে, যা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম মোবাইল প্রসেসর। উভয় ফোনে Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম স্কিম আছে। Poco F8 Pro এসেছে Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে, যা গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। চলুন ফোন দু'টির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Poco F8 Pro স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

Poco F8 Pro একটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (2,510x 1,156 পিক্সেল), 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর চালিত এই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সহ 6,210mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

পোকো এফ8 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 2.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 4K ভিডিও রেকর্ডিং সহ 20 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা, 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। Poco F8 Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি  র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আর্লি বার্ড প্রাইস যথাক্রমে 529 ডলার (প্রায় 47,200 টাকা) এবং 579 ডলার (51,700 টাকা)। আর সাধারণ দাম যথাক্রমে 579 ডলার (51,700 টাকা) ও 629 ডলার (প্রায় 56,100 টাকা)।

Poco F8 Ultra স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

Poco F8 Ultra মডেলটি 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত এই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি আছে। এটি 100W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোকো এফ8 আলট্রা ট্রিপল ক্যামেরার সঙ্গে এসেছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সঙ্গে 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও তুলতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Poco F8 Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 729 ডলার (প্রায় 65,100 টাকা) এবং 799 ডলার (71,300 টাকা)। তবে আর্লি বার্ড অফারে এগুলি যথাক্রমে 679 ডলার (60,600 টাকা) ও 729 ডলার (প্রায় 65,100 টাকা) দামে পাওয়া যাবে। Poco ফোনগুলি ভারতে কবে আনবে, তা এখনও ঘোষণা করেনি। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  2. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  3. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  4. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  5. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  6. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  7. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  8. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  9. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  10. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »