Poco আনছে তাদের ইতিহাসে সবথেকে শক্তিশালী স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে

Poco F8 Pro ও Poco F8 Ultra নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

Poco আনছে তাদের ইতিহাসে সবথেকে শক্তিশালী স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে

Photo Credit: Poco

Poco F8 Ultra to feature Snapdragon 8 Elite Gen 5 chipset

হাইলাইট
  • Poco F8 সিরিজে Bose-টিউনড স্পিকার থাকবে
  • Poco F8 Ultra চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে
  • Poco F8 Pro মডেলে Snapdragon 8 Elite চিপসেট থাকবে
বিজ্ঞাপন

Poco F8 সিরিজ যে নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা গতকাল অফিসিয়ালি ঘোষণা করেছে সংস্থা। শাওমির সাব-ব্র্যান্ডটি Poco F8 Pro এবং Poco F8 Ultra বাজারে আনছে। পোকো এখন তাদের দুই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহৃত চিপসেটের নাম প্রকাশ করেছে। ফোনগুলি Snapdragon 8 Elite সিরিজের প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে। Poco F8 সিরিজের জন্য Bose-এর সঙ্গে হাত মিলিয়েছে তারা। উভয় স্মার্টফোনে বিখ্যাত মার্কিন অডিও সংস্থাটির স্পিকার থাকবে। Poco F8 Ultra মডেলে একটি VisionBoost D8 গ্রাফিক্স চিপ থাকবে বলে জানানো হয়েছে।

Poco F8 সিরিজ Snapdragon প্রসেসরের সঙ্গে আসছে

প্রথমেই Poco F8 Ultra মডেলটির প্রসঙ্গে আসা যাক। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। OnePlus 15 গত সপ্তাহে একই চিপের সঙ্গে ভারতে এসেছে। পোকোর দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অবিশ্বাস্য 39,44,934 পয়েন্ট স্কোর করেছে। অর্থাৎ, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স নিশ্চিত। এছাড়াও, নতুন স্মার্টফোনটিতে ভিশনবুস্ট D8 চিপ থাকবে যা ছবি এবং ভিজ্যুয়াল উন্নত করবে।

Latest and Breaking News on NDTV

Photo Credit: Poco

অন্য দিকে, Poco F8 Pro ভ্যারিয়েন্ট গত বছরের Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটিও একটি ফ্ল্যাগশিপ-গ্রেড চিপ। সম্প্রতি লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে OnePlus Ace 6 ওই প্রসেসরে রান করে। Poco X8 সিরিজে বোসের সাউন্ড থাকবে। স্পিকারটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ উৎপন্ন হয় ও অডিওকে আরও প্রাণবন্ত করে তোলে।

পোকো এফ8 আলট্রা বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এতে ডেনিম জিন্সের অনুকরণে পিছনে বিশেষ টেক্সচার রয়েছে। ফোনটির ক্যামেরা মডিউল অনেক বড় ও ফোনের উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে আছে। ক্যামেরার পাশে একটি গোল স্পিকারের উপর 'সাউন্ড বাই বোস' লেখা আছে।

জানিয়ে রাখি, Poco F8 Pro ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে। গতকাল ডিজাইন প্রকাশ এবং আজ প্রসেসরের নাম ঘোষণা হতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। রেডমির এই দুই ফোন অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে।

Redmi K90 Pro Max-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,560mAh ব্যাটারি, Wi-Fi 7, NFC, ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, 6,700 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম, 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, Bose-এর 2.1 চ্যানেল স্পিকার, ইত্যাদি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  2. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কোথায় আসবে?
  3. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  4. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  5. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  6. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  7. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  8. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  9. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  10. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »