Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 নভেম্বর 2025 10:18 IST
হাইলাইট
  • Poco F8 Ultra মডেলে 6,500mAh ব্যাটারি থাকবে
  • Poco F8 Pro ভ্যারিয়েন্টেও 6,000mAh ক্যাপাসিটির বেশি ব্যাটারি মিলবে
  • Poco F8 সিরিজ গ্লোবালি নভেম্বর 26 লঞ্চ হচ্ছে

Poco F8 Ultra to feature a 6,500mAh battery

Photo Credit: Poco

Poco F8 সিরিজ নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই লাইনআপের অধীনে Poco F8 Pro এবং Poco F8 Ultra বাজারে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি অফিসিয়াল রিলিজের আগে একে একে বিভিন্ন তথ্য সামনে আনতে শুরু করেছে। ফোনগুলোর অডিও উন্নত করার লক্ষ্যে Bose-এর সঙ্গে হাত মিলিয়েছে সংস্থা। উভয় স্মার্টফোনে বিখ্যাত মার্কিন সংস্থাটির স্পিকার ব্যবহার হবে। গতকাল ফ্ল্যাগশিপ ফোন দু'টির চিপসেটের নামও প্রকাশ করেছে তারা। Poco F8 সিরিজ Snapdragon 8 Elite লাইনআপের প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এখন দুই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে আনা হয়েছে।

Poco F8 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ হল

সংস্থাটি তাদের গ্লোবাল X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, Poco F8 Ultra একটি 6,500mAh (টিপিক্যাল) ব্যাটারির সঙ্গে আসবে। অন্য দিকে, Poco X8 Pro মডেলটি 6,210mAh (টিপিক্যাল) ব্যাটারিতে চলবে। ফোনগুলোর চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু বলেনি পোকো।

Advertisement

গতকাল জানা গিয়েছে, Poco F8 Ultra লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করবে। পোকোর দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অবিশ্বাস্য 39,44,934 পয়েন্ট স্কোর করেছে। অর্থাৎ, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স পাবেন ব্যবহারকারীরা। নতুন স্মার্টফোনটি ভিশনবুস্ট D8 চিপ অফার করবে যা ছবি এবং ভিজ্যুয়াল উন্নত করবে।

Poco F8 Pro ভ্যারিয়েন্ট গত বছরের Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটিও ফ্ল্যাগশিপ লেভেলের চিপ। Poco X8 সিরিজের উভয় মডেলে বোসের অডিও টেকনোলজি থাকছে। স্পিকার সিস্টেম এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ তৈরি হয় ও সাউন্ড আরও প্রাণবন্ত করে তোলে।

প্রসঙ্গত Poco F8 Pro এবং Pro F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে চীনের বাইরে লঞ্চ হচ্ছে। রেডমির এই দুই ফ্ল্যাগশিপ ফোন অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছে। তবে গ্লোবাল ভার্সনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন, K90 ও K90 Pro Max যথাক্রমে 7,100mAh এবং 7,560mAh ব্যাটারির সঙ্গে চাইনিজ মার্কেটে উপলব্ধ। ফোন দু'টির ডিজাইন অবশ্য বদলাচ্ছে না।

Advertisement

Redmi K90 Pro Max-এর স্টাইলে Poco F8 Ultra বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এতে ডেনিম জিন্সের অনুকরণে ব্যাক প্যানেলে বিশেষ টেক্সচার আছে। Xiaomi 17-এর মতো ফোনটির পিছনে উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে ক্যামেরা মডিউল অবস্থিত। সেখানে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ক্যামেরার পাশে একটি গোল স্পিকারের উপর 'সাউন্ড বাই বোস' ব্র্যান্ডিং আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.