Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে সাবালক হল Poco

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 জানুয়ারী 2020 15:37 IST
হাইলাইট
  • 2020 সালে লঞ্চ হতে পারে Poco F1-এর উত্তরসূরি
  • আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco
  • ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন

পৃথক ব্র্যান্ডের তকমা পেল Poco

2018 সালে Xiaomi-র সাব-ব্রান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছিল Poco। আপাতত একটি মাত্র ফোন Poco F1 ভারত সহ গোটা বিশ্বের গ্রাহকদের মন জয় করেছে। এবার Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Poco। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।

সম্প্রতি টুইটারে জৈন জানিয়েছেন, এবার থেকে পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে Poco। যদিও Poco ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি। 2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। এর পরে Poco সাব-ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টফোন লঞ্চ করেনি কোম্পানি। জৈন জানিয়েছে, ‘Poco ব্র্যান্ড নিজে থেকেই পরিচালনা করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। Poco F1 এর দুর্দান্ত সাফল্যের পরে স্মার্টফোন দুনিয়ায় নাম করেছে Poco।

Advertisement

এক প্রেস বিবৃতিতে Xiaomi জানিয়েছে, ‘Poco-র নিজস্ব দল মার্কেটিং কৌশল তৈরি করবে।' বিবৃতিতে মনু জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে সাব-ব্র্যান্ড থেকে নিজস্ব পরিচয় বানিয়ে নিয়েছে Poco। সব বয়সের মানুষের মধ্যেই দারুণ জনপ্রিয় Poco F1। 2020 সালেও কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এটা। এবার Poco-র এগিয়ে যাওয়ার সময় এসেছে। তাই Poco কে পৃথক ব্র্যান্ড হিসাবে ঘোষণা করছি আমরা। Poco-র দলকে আমার সাথে শুভেচ্ছা জানাতে অনুরোধ করছি।'

অন্যদিকে টুইটারে Redmi India অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। সেখানে ‘Redmi by Xiaomi' লেখা দেখা গিয়েছে। গত বছর চিনে পৃথক ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করেছিল Redmi। গত বছর এক সাক্ষাৎকারে Gadgets 360 কে মনু কুমার জৈন জানিয়েছিলেন, কম ফোন লঞ্চ করে বাজারে আরও বেশি প্রভাব ফেলতে চায় Redmi। চিনের মতোই ভারতের Redmi কে পৃথক ব্র্যান্ড হিসাবে নিয়ে আসতে পারে Xiaomi। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি বেজিংয়ের কোম্পানিটি।

আরও পড়ুন:

শীঘ্রই লঞ্চ হবে Poco X2! সামনে এল স্পেসিফিকেশন

Poco F1 ফোনে পৌঁছল MIUI 11, কীভাবে ইন্সটল করবেন?

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco F1, Xiaomi, Redmi India, Poco India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.