PUBG খেলার জন্য নতুন ফোনের আবদার না মেটায় আত্মহত্যা করল এক কিশোর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ফেব্রুয়ারি 2019 15:04 IST
হাইলাইট
  • PUBG Mobile খেলার জন্য নতুন মোবাইল ফোনের আবদার করেছিল এক কিশোর
  • 37,000 টাকা দামের মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল সে
  • মা-বাবা মোবাইল কিনে দিতে অস্বীকার করায় আত্মহত্যা করল ঐ কিশোর

PUBG Mobile খেলার জন্য নতুন মোবাইল ফোনের আবদার করেছিল এক কিশোর। মা বাবা পছন্দের মোবাইল কিনে দিতে অস্বীকার করায় নিজের প্রাণ কেড়ে নিল মুম্বাই এর 18 বছরের ঐ তরুন।

 

আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম

Advertisement

 

PUBG খেলার জন্য মা-বাবার কাছে 37,000 টাকা দামের মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল সে। কিন্তু মা বাবা 20,000 টাকার বেশি দামের মোবাইল কিনে দিতে রাজি ছিলেন না।  পুলিশ জানিয়েছে পছন্দের মোবাইল না পেয়ে দড়ির সাহায্যে নিজের বাড়িতে রান্না ঘরে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে কুর্লার  নেহেরু নগরের ঐ কিশোর।

 

আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

 

আরও পড়ুন: তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?

Advertisement

 

 

পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই আত্মহত্যার মামলা রুজু হয়েছে।  শুরু হয়েছে তদন্ত।

Advertisement

PUBG Mobile একটি অনলাইন মোবাইল গেম। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে বৈঠকেও PUBG মোবাইল গেম আসক্তির প্রসঙ্গ এসেছিল। 

 

আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক

Advertisement

 

'PUBG' নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টে গিয়েছেন এক 11 বছরের এক বালক। মায়ের মাধ্যমে জনস্বার্থে মামলা দায়ের করেছেন এই বালক। তিনি বলেন, এই খেলা হিংস্রতা, আগ্রাসন এবং সাইবার-গুন্ডামির প্রচার করে।

চিনের Tencent কোম্পানি PUBG গেম তৈরী করে। চীনের বাইরে, এই গেমটি 20 কোটির বেশি ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন 3 কোটি সক্রিয় খেলোয়াড় PUBG মোবাইল খেলেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Mobile
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.